আজকাল ওয়েবডেস্ক: মকর সংক্রান্তির শুভ উপলক্ষে নিজের বাস ভবনে বেশ কয়েকটি গরুকে নিজের হাতে খাবার খাওয়ালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে ৭, লোক কল্যাণ মার্গের বাসভবনের লনে নিজের হাতে গরুদের খাওয়াচ্ছেন প্রধানমন্ত্রী। বেশ কয়েকটি মুহূর্তের ছবি ছড়িয়ে পড়েছে। তার একটিতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী লনে বসে গরুদের পরিচর্যা করছেন, একটিতে দেখা যাচ্ছে সতেজ ঘাস নিয়ে গরুদের খাবার খাওয়াচ্ছেন তিনি। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়, মকর সংক্রান্তির শুভ উপলক্ষে গরুকে ঘাস খাওয়ালে আশীর্বাদ পাওয়া যায়। এর আগেও প্রধানমন্ত্রীকে কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগানের বাসভবনে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠান চলাকালীন তিনি সকল দেশবাসীকে পোঙ্গলের শুভেচ্ছা জনিয়েছেন। তিনি বলেছিলেন, এই উৎসব এক ভারত শ্রেষ্ঠ ভারত-এর আবেগকে চিত্রিত করে।
Narendra Modi: মকর সংক্রান্তি উপলক্ষে গরুদের খাওয়ালেন মোদি
















