আজকাল ওয়েবডেস্ক: লোকসভা ভোটের আগে হেভিওয়েট ব্রিগেড ডিওয়াইএফআইয়ের। ব্রিগেডে অংশ নিতে ভোররাত থেকেই মানুষের ঢল শহর কলকাতায়। ব্রিগেড ময়দান চত্বর তো বটেই, পাশাপশি হাজরা, শিয়ালদা, হাওড়া, লেনিন সরণী, এস এন ব্যানার্জি রোড সব জায়গা থেকেই মিছিল করে আসছেন বাম সমর্থকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে ময়দানে।
হাওড়া স্টেশনে একটি করে ট্রেন এসে থামছে আর তা থেকে দলে দলে মানুষ নেমে চলেছেন ধর্মতলা মোড়ের দিকে। ভিড় জমেছে লঞ্চ ঘাটেও। সকাল আটটা থেকে শুরু হয় মূল ভিড়টা। নদিয়া, হুগলি, উত্তর ২৪ পরগণা থেকেও অগুনতি মানুষ আসেন ব্রিগেডে অংশ নিতে। কেউ ট্রেনে, কেউ বা বাসে করে এসেছেন কলকাতায়। বাঁকুড়া, পুরুলিয়া এমনকি উত্তরবঙ্গ থেকেও মানুষ এসেছেন। লোকসভা নির্বাচনের আগে ব্রিগেডের মঞ্চ থেকে বাম নেতৃত্ব কি বার্তা দেন এখন সেটাই দেখার।