আজকাল ওয়েবডেস্ক: আমেরিকাকে কাবু করতে পারে ঝড়। সম্ভাবনা তেমনটাই। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, সাহারা ঝড়ে কাবু হতে পারে ট্রাম্পের দেশ। ঠিক কী ঘটছে পারে? আর তার কারণই বা কী? প্রশ্ন একাধিক।

জানা গিয়েছে, এই সপ্তাহেই সাহারা মরুভূমি থেকে উঠে আসা ধুলোর বিশাল মেঘ ঢেকে দিতে পারে যুক্তরাষ্ট্রের বড় অংশ। এর কারণ কী? যদিও এটি একটি আবহাওয়াজনিত স্বাভাবিক ঘটনা। যা ঘটে প্রতিবছর। কিন্তু প্রতিবধর এই ধুলোর ঝড় পৌঁছে যায় না আমেরিকার আকাশ পর্যন্ত।

বিশেষ বায়ুমণ্ডলীয় ঘটনার কারণে মূলত এই ঘটনা ঘটে থাকে। যেটিকে বলা হয় সাহারান এয়ার লেয়ার। প্রতি বছরের নির্দিষ্ট সময়ে, মূলত জুন মাস নাগাদ, সাহারার দক্ষিণ প্রান্তে বয়ে যাওয়া গরম ও শুষ্ক বাতাস এই এয়ার লেয়ার মরুভূমি থেকে উঠে ছড়িয়ে দেয় অন্যান্য দিকে। চলতি বছরে এই ধুলোরাশি  আটলান্টিক মহাসাগর পেরিয়ে আম্রিকার নানা অংশে অরবেশ করছে ধীরে ধীরে।

চলতি সপ্তাহেই এই ধুলো ঝড় কাবু করতে পারে আমেরিকার নানা অংশ। তাতে ওই এলাকাগুলিতে দৃশ্যমানতা কমে যাবে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যদিও ধীরে ধীরে পাতলা হয়ে আবার ছড়িয়ে যাবে ধূলর স্তর। সিবিএস মিয়ামির নেক্সট ওয়েদার রিপোর্ট অনুসারে, মঙ্গলবার কিউবা, হাইতি, ডোমিনিকান রিপাবলিকান এবং অন্যান্য অঞ্চলে ধুলো ছড়িয়ে পড়েছিল। পূর্বাভাস দেওয়া হয়েছিল যে ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিমে সরে সপ্তাহের মাঝামাঝি ফ্লোরিডা পৌঁছাবে, তারপর শুক্রবারের মধ্যে জর্জিয়া, ক্যারোলিনা, টেক্সাস এবং লুইসিয়ানা সহ অন্যান্য রাজ্যে ঝড়ের পরিস্থিতি তৈরি করবে।