সংবাদ সংস্থা, মুম্বই: প্রতিবারের পুজোয় মু্ম্বইয়ের মুখোপাধ্যায় বাড়িতে চাঁদের হাট। বলিউডের সমস্ত তারকা একবার হলেও সেখানে যাবেন। পুজো দেখবেন। অঞ্জলি দেবেন। তারপর ভোগ খেয়ে ফিরবেন। এই তালিকায় বচ্চন পরিবারও। প্রতি বছর অমিতাভ এবং জয়া বচ্চন কজল-রানির পুজোয় যান। অনেক সময় সঙ্গে অভিষেক-ঐশ্বর্যও থাকেন। চলতি বছর ব্যতিক্রম। এবছর কেউ সঙ্গে নেই! জয়া একাই হাজির।
অষ্টমীর পুজোয় লাল শাড়ি মাস্ট। সেই রীতি মেনে জয়া এদিন বেছে নিয়েছিলেন লাল-কমলা রঙের মিশেলে বোনা সিল্কের শাড়ি। তাতে চওড়া জরি পাড়। মানানসই গয়না। এদিন জয়া সিঁদুরে, বড় লাল বিন্দিতে ‘বাঙালিনী’। পুজো মণ্ডপে পা রাখতেই তাঁকে আপ্যায়নে এগিয়ে আসেন কাজল। ছেলে যুগের সঙ্গে জয়াকে নিয়ে মঞ্চে ওঠেন। বেশ কিছুক্ষণ গল্পও করেন। তারপর একসঙ্গে অঞ্জলি দেন। নায়িকা এদিন সবুজ সুন্দরী। পাতিলেবু সবুজ আর হলুদের মিলমিশে বোনা অরগ্যাঞ্জায় ঝকঝকে। ততক্ষণে তাঁদের ঘিরে তনুজা সমর্থ, তনিশা, সর্বাণী মুখোপাধ্যায়। রানিকে কিন্তু দেখা যায়নি।
তনুজাও এদিন নিজেকে সাজিয়েছিলেন সবুজ শাড়িতে। তনিশা এদিনও লেহেঙ্গা-চোলিতে সুন্দরী। এরপর সবাই একসঙ্গে ক্যামেরার মুখোমুখি হন। পুজোর দিনে জয়ার মুখেও ঝকঝকে হাসি। একটুও রাগতে দেখা যায়নি তাঁকে। তাই দেখে অনুরাগীদের দাবি, সবটাই নাকি কাজলের করিশ্মা! করণ জোহরের কভি খুশি কভি গম ছবির রসায়ন নাকি এখনও অটুট। ছবি সামাজিক পাতায় আসতেই মন্তব্য বিভাগে তাঁদের অনুরোধ, ‘এবার ছবির সিক্যুয়েল বানালে কেমন হয়?’