আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎই অবসর ঘোষণা করলেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার হেনরিখ ক্লাসেন। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট করে ৩৩ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন তিনি। নিজের আন্তর্জাতিক কেরিয়ারে ৬০টি একদিনের ম্যাচ, ৪টি টেস্ট, ৫৮ টি-টোয়েন্টি খেলেছেন ক্লাসেন। টেস্টে ১০৪, একদিনের ক্রিকেটে ২১৪১ এবং টি-টোয়েন্টিতে ১০০০ রান রয়েছে তাঁর।
২০১৮ সালে কেপটাউনে একদিনের ম্যাচে ভারতের বিরুদ্ধে অভিষেক হয়েছিল ক্লাসেনের। মারকুটে ব্যাটিংয়ের জন্য বিখ্যাত প্রোটিয়া উইকেটকিপার ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি একাধিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগেও দেখা যায় তাঁকে। চলতি আইপিএলেও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মারকুটে ব্যাটিং করতে দেখা গিয়েছে তাঁকে। গত চার বছরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের অন্যতম ধারাবাহিক ব্যাটার হয়ে উঠেছিলেন ক্লাসেন। টি-টোয়েন্টি এবং একদিনের ক্রিকেটে মিডল অর্ডারে নেমে বিধ্বংসী ইনিংস খেলার ক্ষমতা রাখতেন। এমনকি, বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগেও তিনি অন্যতম বড় নাম।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Heinrich Klaasen (@heinie45)
ইনস্টাগ্রাম পোস্টে ক্লাসেন লিখেছেন, ‘আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করছি। আমার এবং আমার পরিবারের জন্য কোন সিদ্ধান্তটা সঠিক সেটা ভাবতে অনেক সময় লেগেছে। এই সিদ্ধান্ত নেওয়াটা অত্যন্ত কঠিন ছিল। তবে এই সিদ্ধান্তে আমি শান্তি পেয়েছি’। তিনি আরও লেখেন, ‘প্রথম দিন থেকেই দেশের প্রতিনিধিত্ব করাটা আমার কাছে সবথেকে বেশি প্রাধান্য পেয়েছে। অনেক বন্ধু এবং অনেকের সঙ্গে ভাল সম্পর্ক হয়েছে। দেশের হয়ে খেলার সময় এমন অনেকের সঙ্গে আলাপ হয়েছে যাঁরা আমার জীবনকে বদলে দিয়েছেন। দেশের হয়ে খেলার রাস্তায় যে সমস্ত কোচরা আমার পাশে দাঁড়িয়েছেন তাদের সকলকে ধন্যবাদ’।
অবসরের পর তিনি যে পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে পারবেন সে কথাও জানিয়েছেন ক্লাসেন। পোস্টে তিনি লিখেছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে পারব বলে আশা রাখছি। আমার কেরিয়ারে যাঁরা আমার পাশে থেকেছেন সকলকে ধন্যবাদ’।
উল্লেখ্য, চলতি আইপিএলের আগে সবথেকে বেশি টাকা দিয়ে ক্লাসেনকে রিটেন করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। ভবিষ্যতেও তাঁকে আইপিএল সহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে প্রতিনিধিত্ব করে দেখা যাবে বলে আশা করা যাচ্ছে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ক্লাসেন অসামান্য ইনিংস খেলেছিলেন। তাঁর মারের ঠেলায় এক সময় মনে হয়েছিল ভারত হেরে যাবে। হার্দিকের বল ক্লাসেন আউট হওয়ার পরেই ম্যাচে ফিরেছিল ভারত।