আজকাল ওয়েবডেস্ক: রাজ্য জুড়ে গেরুয়া-সুনামি। বিধানসভা নির্বাচনের ফলাফলে তৃণমূল কংগ্রেস অস্তমিত। বিজেপি গড়তে চলেছে সরকার। এরাজ্যের রাজনৈতিক মানচিত্রে বড় সড় পরিবর্তন ঘটল। 

কী কারণে বিজেপির জয়জয়কার? কেনই বা হারল তৃণমূল কংগ্রেস? রাজনৈতিক বিশ্লেষণের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে ভিন্নধর্মী চর্চাও। অপ্রত্যাশিতভাবে উঠে এসেছে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির নাম।  নেটিজেনদের একাংশ মজার ছলে দাবি করছেন, মেসির কলকাতা সফরই নাকি রাজ্যের রাজনৈতিক পালাবদলের পিছনের কারণ। 


সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া নানা পোস্টে কেউ লিখেছেন, ''২০১১ সালে মেসি কলকাতায় এসে সরকার বদলেছিলেন, ২০২৫-এ এসে আবারও বদলে দিলেন।'' কেউ আবার মজা করে বলেন, ''মেসি বিজেপির এজেন্ট হয়ে দিদির পতন ত্বরান্বিত করেছেন।'' 


এই রসিকতার সূত্রপাত ২০২৫ সালে কলকাতার মেসির বহুল আলোচিত সফরকে কেন্দ্র করে। বিশাল প্রত্যাশা নিয়ে আয়োজিত সেই অনুষ্ঠান দ্রুত বিশৃঙ্খলায় পরিণত হয়। মাঠে মেসির উপস্থিতি ছিল মাত্র কয়েক মিনিটের জন্য, ফলে ক্ষুব্ধ হয়ে ওঠেন দর্শকরা।


পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দর্শকরা যুবভারতী ভাঙচুরে জড়িয়ে পড়েন। পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। গোটা ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। মেসির ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর হয়। মেসিকে নিয়ে এই থিওরি নেহাতই রসিকতার। কিন্তু কাকতালীয়ভাবে মেসির কলকাতা সফর আর সরকার পড়ে যাওয়ার মধ্যে মিল রয়েছে। 

?ref_src=twsrc%5Etfw">April 26, 2026