আজকাল ওয়েবডেস্ক: নেপিয়ারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় টাইগাররা। কুড়ি ওভারে ১৩৪ রানের বেশি তুলতে পারেনি ব্ল্যাক ক্যাপরা। দলের পক্ষে নাসিম সর্বোচ্চ ৪৮ রান করেন। বাংলাদেশের হয়ে শরিফুল হোসেন তিনটি উইকেট নেন। এদিন নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে কিউয়িরা। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় টাইগাররা। লিটন দাস ৪২ রান করে নট আউট থাকেন। কিউয়িদের মাটিতে তাঁদেরকে এই প্রথম টি-টোয়েন্টিতে হারাল বাংলাদেশ। সংগঠিত ক্রিকেট খেলে বিদেশের মাটিতে এটা টাইগারদের অন্যতম বড় জয়।
BANGLADESH WIN: কিউয়িদের ৫ উইকেটে হারাল টাইগাররা
















