আজকাল ওয়েবডেস্ক: কনকনে ঠান্ডায় রুম হিটার চালিয়ে ঘুমোতে যাওয়াই কাল। অতিরিক্ত গরম হয়ে আগুন লাগল ঘরে। সেই আগুনে ঝলসে মৃত্যু হল এক পরিবারের তিন সদস্যের।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে রাজস্থানের আলওয়ার জেলায়। দুইদিন আগে রুম হিটার থেকে আগুন লাগে এক বাড়িতে। কম্বল, জামাকাপড় থেকে আগুন দ্রুত ঘরে ছড়িয়ে পড়ে। বাড়ি থেকে চিৎকার শুনে প্রতিবেশীরাও ছুটে আসেন। ঘটনাস্থলে এক ব্যক্তি ও তাঁর শিশু কন্যার মৃত্যু হয়।
অগ্নিদগ্ধ অবস্থায় ব্যক্তির স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার রাতে চিকিৎসা চলাকালীন তিনি প্রাণ হারান। মর্মান্তিক ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।