আজকাল ওয়েবডেস্ক: একটি দেশী আগ্নেয়াস্ত্র এবং গুলি বিক্রি করতে যাওয়ার সময় ফারাক্কা থানার পুলিশের জালে ধরা পড়ল এক যুবক। শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ফারাক্কার শিবনগর এলাকার কাটফার মিল এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম রকি শেখ। বয়স ২২। বাড়ি ফারাক্কা থানার দুর্গাপুরে। পুলিশ জানিয়েছে, আগ্নেয়াস্ত্র কেনা এবং বিক্রির এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।