আজকাল ওয়েবডেস্ক: ভারতের দোম্মারাজু গুকেস চেন্নাই গ্র্যান্ডমাস্টার্স ২০২৩ দাবা প্রতিযোগিতায় খেতাব জিতেছেন। বৃহস্পতিবার তিনি পেন্টালা হরিকৃষ্ণের সঙ্গে ড্র করে খেতাব জিতে নেন। অর্জুন এরিগাইসি দ্বিতীয় স্থান পেয়েছেন। অর্জুন এবং গুকেস দুজনই সাড়ে চার পয়েন্ট পান। ট্রাইব্রেক করে গুকেস প্রতিযোগিতায় জয়ী হন। এই জয়ের ফলে ফিডে সার্কিট দাবায় গুকেস শীর্ষস্থানে রইলেন।
CHESS: চেন্নাই গ্র্যান্ডমাস্টার্স ২০২৩ হলেন দোম্বারাজু গুকেস
















