গরমের মরশুমে আম খেতে কার না ভালো লাগে! কিন্তু ওজন বেড়ে যাওয়ার ভয়ে অনেকেই প্রিয় এই ফলটি মনভরে খেতে পারেন না। আবার এই প্যাচপ্যাচে গরমে গ্যাসের সামনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ রান্না করার ঝক্কিও কম নয়। আপনার এই দুই সমস্যারই মুশকিল আসান হতে পারে ‘ম্যাঙ্গো কোকোনাট লাড্ডু’।
2
10
‘ম্যাঙ্গো কোকোনাট লাড্ডু' তৈরি করা যেমন সহজ, তেমনই স্বাস্থ্যকর, ওজন কমাতেও দারুণ সাহায্য করে।
3
10
‘ম্যাঙ্গো কোকোনাট লাড্ডু’-র সবচেয়ে বড় সুবিধা হল, এটি তৈরি করতে কোনও আগুনের প্রয়োজন হয় না। আসুন জেনে নেওয়া যাক মাত্র ১০ মিনিটে কীভাবে তৈরি করবেন এই সুস্বাদু ও পুষ্টিকর লাড্ডু।
4
10
উপকরণ: পাকা আমের পাল্প: ১ কাপ, কোরানো নারকেল (শুকনো বা ডেসিকেটেড কোকোনাট): দেড় কাপ, ওটস পাউডার (হালকা ড্রাই রোস্ট করে গুঁড়ো করা): আধ কাপ, মধু বা ম্যাপেল সিরাপ: ২ চামচ (আম খুব মিষ্টি হলে নাও দিতে পারেন), এলাচ গুঁড়ো: সামান্য (সুন্দর গন্ধের জন্য), পেস্তা ও বাদাম কুচি: সাজানোর জন্য
5
10
পদ্ধতি: প্রথমে একটি বড় পাত্রে কোরানো নারকেল এবং ওটস পাউডার একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। ওটস ওজন নিয়ন্ত্রণে রাখতে এবং শরীরে ফাইবারের জোগান দিতে সাহায্য করে। এবার এই মিশ্রণের মধ্যে পাকা আমের পাল্প, এলাচ গুঁড়ো এবং সামান্য মধু যোগ করুন। হাত দিয়ে পুরো মিশ্রণটি খুব ভাল করে মেখে একটি মণ্ড বা ডো তৈরি করে নিন।
6
10
মিশ্রণটি মাখার পর যদি খুব নরম মনে হয়, তবে আরও সামান্য নারকেল কোঁড়া মেশাতে পারেন। এবার এই মণ্ড থেকে অল্প অল্প অংশ নিয়ে হাতের তালুর সাহায্যে গোল গোল লাড্ডুর আকার দিন। লাড্ডুগুলো তৈরি হয়ে গেলে, ওপর থেকে সামান্য শুকনো নারকেলের গুঁড়ো এবং পেস্তা-বাদাম কুচি ছড়িয়ে দিন। ব্যস, তৈরি আপনার নো-কুক ম্যাঙ্গো কোকোনাট লাড্ডু!
7
10
এই পদটি খাওয়ার আগে অন্তত ৩০ মিনিট ফ্রিজে রেখে দিলে লাড্ডুগুলো সুন্দর জমে যাবে এবং খেতেও দারুণ লাগবে।
8
10
আমের এই লাড্ডুতে কোনও চিনি বা ক্ষতিকর রিফাইনড অয়েল ব্যবহার করা হয় না। আমের প্রাকৃতিক মিষ্টি এবং মধুর পুষ্টিগুণ একে স্বাস্থ্যকর করে তোলে।
9
10
নারকেলে থাকা গুড ফ্যাট এবং ওটসের ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে, ফলে বারবার খাওয়ার প্রবণতা কমে।
10
10
গরমের দিনে বিকেলের হালকা খিদে মেটাতে বা ডেজার্ট হিসেবে এই লাড্ডু এক্কেবারে আদর্শ।