আজকাল ওয়েবডেস্ক : সুতি থানার আহিরণ ফিডার ক্যানেলের উপর নির্মিত রেল ব্রিজে "রিল" করতে গিয়ে তিন কিশোরের মৃত্যুর পর এলাকাবাসী এবং যুবক-যুবতীদেরকে সচেতন করার জন্য জঙ্গিপুর পুলিশ জেলার পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হলো।
প্রসঙ্গত উল্লেখ্য -একটি জনপ্রিয় সমাজমাধ্যমে "পোস্ট" করার জন্য আহিরণ রেল ব্রিজের উপর "রিল" করতে গিয়ে বুধবার বিকেলে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তিন কিশোরের। গুরুতর আহত অবস্থায় এখনও হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আরও ২ কিশোর।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন," বুধবারের মর্মান্তিক ঘটনার পর আজ পুলিশের তরফ থেকে ওই রেল ব্রিজের কাছে গিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা তুলে ধরা হয়। জীবনের ঝুঁকি নিয়ে রেল ব্রিজের উপর উঠে এ ধরনের কাজ ভবিষ্যতে যাতে আর কেউ না করেন সেই আবেদন পুলিশের তরফ থেকে সাধারণ মানুষের কাছে করা হয়েছে।"
সাধারণ মানুষকে সচেতন করার জন্য আজ আহিরণ ব্রিজের কাছে উপস্থিত ছিলেন জেলা ট্রাফিক গার্ডের একাধিক কর্তা সহ আহিরণ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক প্রিয়তোষ সিংহ।
বিভিন্ন প্ল্যাকার্ড এবং পোস্টার-এর মাধ্যমে আজ পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করা হয়।