মুর্শিদাবাদের অন্যতম বড় বিড়ি ব্যবসায়ী তিনি। ২০১৬ সালে প্রথম ভোটে লড়েন। জয়ীও হন। পর পর দু’বার জঙ্গিপুরের বিধায়ক তিনি। এবারও জঙ্গিপুরে তৃণমূলের ভরসা সেই জাকির হুসেন।
2
13
কোটিপতি তিনি আগে থেকেই ছিলেন। গত পাঁচ বছরে আরও ফুলেফেপে উঠেছেন। গত ২ এপ্রিল মনোনয়ন জমা দিয়েছেন মুর্শিদাবাদের সুতির বাসিন্দা জাকির। হলফনামায় তুলে ধরেছেন তাঁর বিপুল সম্পত্তির পরিমাণ। আসুন দেখে নেওয়া যাক এক নজরে।
3
13
হলফনামা অনুয়ায়ী, শেষ অর্থবর্ষে জাকিরের আয় পাঁচ কোটি ৭৬ লক্ষ ৭১ হাজার ২৯০ টাকা। স্ত্রী মীরা বিবির আয় দু’কোটি ৮৭ লক্ষ ৩৩ হাজার ৬৬০ টাকা। কন্যা মৌটুসি হুসেনের আয় সাত লক্ষ ৬৭ হাজার ৭৮০ টাকা। কন্যা বীণা হুসেনের আয় ছ’লক্ষ ৫১০ টাকা। ছেয়ে জাহিদ হুসেনের আয় আট লক্ষ ৭৬ হাজার ৩৬০ টাকা।
4
13
তাঁর হাতে নগদ রয়েছে ৭৪ লক্ষ ৩৮ হাজার ২১৮ টাকা। স্ত্রীর হাতে রয়েছে ৬৯ লক্ষ ১২ হাজার ২০৬ টাকা। ব্যাঙ্কে বেশ কিছু স্থায়ী আমানত। বেশ কিছু বিনিয়োগ রয়েছে জাকির এবং তাঁর স্ত্রীর নামে।
5
13
জাকিরের কাছে রয়েছে ২০০০ গ্রাম সোনা। মূল্য ২৮ লক্ষ ৯১ হাজার ২১৫ টাকা। স্ত্রীর কাছে রয়েছে ২২০০ গ্রাম সোনা। মূল্য ৩৪ লক্ষ ৯৪৩ টাকা। ৬৮ হাজার ৭০৫ টাকা মূল্যের একটি আগ্নেয়াস্ত্র আছে জাকিরের।
6
13
হলফনামায় জাকির জানিয়েছেন, তাঁর মোট ৪৪ কোটি ৭১ লক্ষ ২১ হাজার টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। পাঁচ বছর আগে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, জাকিরের কাছে ২৭ কোটি ৭৯ লক্ষ ৯০ হাজার টাকার অস্থাবর সম্পত্তি ছিল।
7
13
স্ত্রীর নামে মোট ২৬ কোটি ৫৭ লক্ষ ৫৩ হাজার টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। তিন সন্তানের নামে মোট তিন কোটি ৫৮ লক্ষ সাত হাজার ২৫৮ টাকা ১৩ পয়সার অস্থাবর সম্পত্তি রয়েছে।
8
13
নানা সময়ে প্রচুর জমি কিনেছেন জাকির। তাঁর নামে ৯৯টি কৃষিজমি এবং ৩৫টি অকৃষিজমি রয়েছে। জাকিরের স্ত্রীর নামেও ৬০টি কৃষিজমি এবং ১২টি অকৃষিযোগ্য জমি রয়েছে।
9
13
বিদায়ী তৃণমূল বিধায়কের নামে ছ’টি বাণিজ্যিক ভবন এবং ফ্যাট ও বাড়ি মিলিয়ে চারটি সম্পত্তি আছে। স্ত্রীর নামে পাঁচটি সম্পত্তি। এর মধ্যে রাজারহাট এবং বহরমপুরে ফ্ল্যাট রয়েছে তাঁর নামে।
10
13
তাঁর কাছে যত স্থাবর সম্পত্তি রয়েছে, তার বর্তমান বাজারদর ৪৬ কোটি ১৩ লক্ষ ১৭ হাজার ১৪১ টাকা। ২০২১ সালে জমা দেওয়া হলফনামা অনুয়ায়ী, তখন জাকিরের স্থাবর সম্পত্তি ছিল ১৪ কোটি ৯২ লক্ষ ২৮ হাজার টাকার। স্ত্রীর নামে থাকা স্থাবর সম্পত্তির বর্তমান বাজারদর ৯ কোটি ৭১ লক্ষ ৬২ হাজার টাকা।
11
13
হলফনামা অনুযায়ী, জাকিরের নামে কোনও মামলা নেই। তাঁর নিজস্ব কোনও গাড়িও নেই। জাকিরের ঋণ রয়েছে আট কোটি টাকার এবং তাঁর স্ত্রীর ৪০ লক্ষ টাকার ঋণ রয়েছে।
12
13
জাকির হলফনামায় জানিয়েছেন, তিনি ২০০৯ সালে মাধ্যমিক পাশ করেছেন। পেশায় ব্যবসায়ী এবং সমাজকর্মী। জাকির এবং তাঁর স্ত্রীর আয়ের উৎস ব্যবসা।
13
13
২০২১ সালে ১৭ ফেব্রুয়ারি কলকাতায় আসার পথে রাজ্যের প্রাক্তন শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির নিমতিতা স্টেশনে বোমা বিস্ফোরণে গুরুতর জখম হয়েছিলেন।