আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার বিকেল সাড়ে চারটে থেকে আগামী কয়েক ঘণ্টায় জেলায় জেলায় ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। একাধিক জেলায় লাল সর্তকতা জারি করা হয়েছে।
3
12
আজ বিকেল সাড়ে চারটে থেকে আগামী দু'-তিন ঘণ্টায় পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি এবং ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। পশ্চিম মেদিনীপুরে লাল সতর্কতা এবং বাঁকুড়ায় কমলা সতর্কতা জারি রয়েছে।
4
12
বিকেল পাঁচটার আশেপাশে কোচবিহার, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টির পাশাপাশি, ঘণ্টায় ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই দুই জেলায় কমলা সতর্কতা জারি রয়েছে।
5
12
আজ বিকেল পাঁচটা থেকে আগামী দু'-তিন ঘণ্টায় হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি, ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়ার লাল সতর্কতা জারি করা হয়েছে।
6
12
এই সময়েই দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি, ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়ার কমলা সতর্কতা জারি রয়েছে।
7
12
এদিন বিকেল পাঁচটার পর থেকে আগামী দু'-তিন ঘণ্টায় কলকাতা, উত্তর ২৪ পরগনা, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
8
12
মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলায় হলুদ সর্তকতা জারি রয়েছে।
9
12
আগামিকাল, বুধবার ঝড়বৃষ্টির দাপট আরও বাড়বে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলায় কমলা সতর্কতা জারি রয়েছে।
10
12
আগামী বৃহস্পতিবারেও দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে। আগামী শুক্রবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। তবে কোনও সতর্কতা নেই।
11
12
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সাতদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সব জেলায় ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা এবং বুধবার কমলা সতর্কতা জারি রয়েছে।
12
12
আগামী বৃহস্পতিবারেও উত্তরবঙ্গের সব জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে। আগামী শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।