আজকাল ওয়েবডেস্ক: সল্টলেকের অরণ্যভবনে ইডির হানা। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরে তল্লাশি ইডি আধিকারিকদের। রেশন দুর্নীতি মামলায় জড়িত সন্দেহে অক্টোবর মাসে গ্রেপ্তার করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে। বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে অরণ্যভবনে যায় ইডি। সেখানে ইডি সোজা চলে যায় বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরে। ২০২১ পর্যন্ত খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয়। পরে তিনি বনমন্ত্রী হন। ইডির দাবি, বনমন্ত্রী হওয়ার পর অরণ্যভবন থেকে দুর্নীতিমূলক কাজ করেছেন তিনি। সেই কারণেই এই তল্লাশি। রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই চার্জশিট পেশ করেছে ইডি। সেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের পাশাপাশি রয়েছে বাকিবুরের নামও।