সকাল থেকেই অস্বস্তি। ভ্যাপসা গরমে নাজেহাল শহরের মানুষ। গলদঘর্ম দশায় হাঁসফাঁস করছেন আপামর বাঙালি। বেলার বাড়ার সঙ্গে সঙ্গে রোদে বেরোনোয় দুষ্কর। তবে হাওয়া অফিস জানিয়েছে, এই জ্বালাপোড়া গরম থেকে আপাতত রেহাই মিলবে।
2
14
কেবল কলকাতা নয়, বুধবার বৃষ্টি হতে পারে রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে। বিকেলের পর থেকে একাধিক জেলায় কালবৈশাখীর দাপট দেখা দিতে পারে৷
3
14
আজ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
4
14
হাওয়া অফিস জানিয়েছে, বিকেলের পর শহরের কিছু এলাকায় র্বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে৷
5
14
তীব্র গরম আর অস্বস্তিকর আর্দ্রতায় কার্যত নাজেহাল কলকাতাবাসী। গত কয়েকদিন ধরেই জেলায় জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে৷
6
14
সম্প্রতি দুপুরের দিকে রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে, কারণ চড়া রোদ আর গরম হাওয়ায় বাইরে বেরোনোই কঠিন হয়ে উঠছে। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে মিলছে খানিকটা স্বস্তির খবর। আগামী কয়েকদিনে শহর ও সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
7
14
আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা সহ কিছু জেলায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্র-বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়াও বইতে পারে৷
8
14
হাওয়া অফিস জানিয়েছে, আজ দক্ষিনবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হতে পারে৷ কিছু কিছু জেলায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা হাওয়াও বইতে পারে।
9
14
পূর্বাভাস অনুযায়ী, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।
10
14
অন্যদিকে অনুকূল আবহাওয়া উত্তরবঙ্গেও৷ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় একাধিক স্থানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
11
14
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পাহাড় ও ডুয়ার্সের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। একইসঙ্গে উত্তরবঙ্গের একাধিক জায়গায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা।
12
14
আগামী কদিনই এই আবহাওয়া বজায় থাকতে পারে৷ তেমনটাই অনুমান। পাশাপাশি গরমের সম্ভাবনাও এড়ান যাচ্ছে না৷
13
14
চিকিৎসকদের পরামর্শ, এই সময় পর্যাপ্ত জল পান করা অত্যন্ত জরুরি। প্রয়োজন ছাড়া দুপুরের রোদে বাইরে না বেরোনোই ভালো। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়ার কথা বলা হচ্ছে। সঙ্গে হালকা খাবার খাওয়া এবং সুতির পোশাক পরারও পরামর্শ দেওয়া হয়েছে।
14
14
গরমের চাপে হাঁসফাঁস করলেও বৃষ্টির সম্ভাবনা এখন কলকাতাবাসীর কাছে খানিক আশার আলো। আকাশে জমা কালো মেঘ আর হালকা হাওয়াই এখন শহরের সবচেয়ে কাঙ্ক্ষিত স্বস্তির বার্তা।