প্রয়াত প্রবীণ ভোজপুরী অভিনেতা ব্রিজেশ ত্রিপাঠী। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু তাঁর। বয়স হয়েছিল ৭২ বছর। খবর, সপ্তাহ দুয়েক আগে অভিনেতা ডেঙ্গিতে আক্রান্ত হন। চিকিৎসার জন্য মেরঠের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেই সময় চিকিৎসায় সাড়া দিয়েছিলেন তিনি। সম্প্রতি সুস্থ হয়ে মুম্বইয়ে ফিরে আসেন। রবিবার আচমকাই ফের অসুস্থতা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ভোজপুরী ইন্ডাস্ট্রিতে ব্রিজেশের সময়কাল পাঁচ দশকেরও বেশি। ১৯৭৯ সালে ‘সঁইয়া তোহারে কারণ’ ছবির মাধ্যমে অভিনয় দুনিয়ায় পা রাখেন তিনি। ভোজপুরী ছবির পাশাপাশি একাধিক হিন্দি ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। ১৯৮০ সালে মুক্তি পায় ব্রিজেশ অভিনীত প্রথম হিন্দি ছবি ‘ট্যাক্সি চোর’। ভোজপুরী ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেছিলেন প্রবীণ অভিনেতা। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, শাহরুখ খান, সলমন খান, রজনীকান্ত, রবি কিষণের মতো অভিনেতাদের সঙ্গে পর্দাভাগ করেছেন তিনি।
যদিও ব্রিজেশ জনপ্রিয় ভোজপুরী ছবিতে খলচরিত্রে অভিনয়ের জন্য। রবি কিষণ, মনোজ তিওয়ারি, দিনেশ লাল যাদব, পবন সিংহ এবং কেশরী লাল যাদবের মতো তারকা ভোজপুরী অভিনেতা। ব্রিজেশের প্রয়াণে ভোজপুরী ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া। প্রয়াত অভিনেতাকে স্মরণ করে রবি কিষণ বলেন, ‘‘আমরা ১০০টি ছবিতে কাজ করেছি। প্রবীণ অভিনেতার প্রয়াণে ভোজপুরী ছবির দুনিয়ায় একটা যুগের অবসান ঘটল। ঈশ্বরের কাছে ওঁর আত্মার শান্তি কামনা করি।’’