আজকাল ওয়েবডেস্ক: পুষ্টিবিদের মতে, ব্রেকফাস্ট হওয়া উচিত রাজকীয়। কিন্তু রোজ সকালে রুটি তরকারি খেতে কার -ই বা ভাল লাগে! অন্য কি খাবেন? রইল শেফ কুনাল কাপুরের কিছু ইংলিশ ব্রেকফাস্ট রেসিপি।
ওটস এন্ড পিনাট বাটার স্মুদি
তৈরি করতে লাগবে - ১ কাপ রোলড ওটস, ১ চামচ পিনাট বাটার, ১ কাপ জল, ২ চামচ মধু, এক চিমটে দারচিনিগুঁড়ো।
কড়াইতে ওটস নিয়ে ড্রাই রোস্ট করে নিন। মিক্সিতে জল দিয়ে ভাল করে পেস্ট বানিয়ে নিন। একে একে কলা, পিনাট বাটার ও মধু দিন। একটা গ্লাসে স্মুদি ঢেলে ওপর থেকে ছড়িয়ে দিন কিছু ড্রাই ফ্রুটস আর অল্প দারচিনিগুঁড়ো।
ওটস প্যানকেক
তৈরি করতে লাগবে _ ১ কাপ রোস্টেড ওটস, ১ কাপ দুধ, ১ চামচ পিনাট বাটার, ২ টো ডিম, অল্প নুন, ১ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স, ২ চামচ মধু, ১টা আপেল, অল্প দারচিনিগুঁড়ো, অল্প বেকিং পাউডার।
ওটস ও বাকি উপকরণ ভাল করে মিশিয়ে একটা স্মুদ ব্যাটার তৈরি করে নিন। একটা ননস্টিক পাত্রে অল্প বাটার ব্রাশ করে নিয়ে অল্প ব্যাটার ঢেলে দিন। নিভু আঁচে মিনিট ২-৩ হতে দিন। উল্টে দিয়ে আরও কিছুক্ষণ সেঁকে নিন। ওপর থেকে ছড়িয়ে দিন অল্প বাটার আর মধু।
ওটসে আছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার। ফলে পেট ভরা থাকবে অনেকক্ষণ। এটি সহজপাচ্য। কোষ্ঠকাঠিন্যের সমস্যার জন্যেও ভাল। এছাড়া মধুর গুণ অনেক। পিনাট বাটারে আছে গুড ফ্যাট। কলাতে আছে পটাসিয়াম। এটি আপনাকে সারাদিন সক্রিয় থাকতে সাহায্য করবে।