রাস্তায় বেরোলে ভেলপুরি দেখলে জিভে জল আসে না এমন হয়তো খুব কম মানুষের হয় ঝাল, টক, মিষ্টি—সব স্বাদের এক দারুণ মিশেল। সন্ধ্যেবেলা খেতে ইচ্ছা হলে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন ভেলপুরি
কী কী লাগবে?
মুড়ি – ২ কাপ
সেভ – আধ কাপ
পাপড়ি – ৬–৮টা (ছোট টুকরো করা)
সেদ্ধ আলু – ১টা (কুচি করা)
পেঁয়াজ – ১টা (ছোট টুকরো করে কাটা)
টমেটো – ১টা (কুচি করা)
কাঁচা লঙ্কা – ১–২টা কুচি করা
ধনেপাতা – ২ টেবিল চামচ
চাটনি বানানোর জন্য কেনা চাটনি ব্যবহার করতে পারেন৷ নাহলে সন্ধ্যের ভেলপুরি খেতে দেরি হয়ে যাবে৷
তেঁতুলের চাটনি – ২ টেবিল চামচ
পুদিনা-ধনেপাতার চাটনি – ২ টেবিল চামচ
মশলা
চাট মশলা – ১ চা চামচ
লাল লঙ্কার গুঁড়ো – আধ চা চামচ
ভাজা জিরা গুঁড়ো – আধ চা চামচ
লবণ – স্বাদমতো
পাতিলেবুর রস – ১ টেবিল চামচ
কীভাবে বানাবেন?
প্রথমে একটি বড় বাটিতে মুড়ি নাও।
এতে সেভ, পাপড়ি ও সেদ্ধ আলু মিশিয়ে নাও।পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি দিয়ে ভালভাবে মিশিয়ে নিতে হবে৷ এরপর
তেঁতুলের চাটনি ও পুদিনা-ধনেপাতার চাটনি দিয়ে তার সঙ্গে চাট মশলা, সামান্য লঙ্কার গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো, নুন ও লেবুর রস দিয়ে আবার খুব ভাল করে মিশিয়ে নিতে হবে৷ উপরে একটু সেভ ও ধনেপাতা ছড়িয়ে সঙ্গে সঙ্গে পরিবেশন করো।
ভেলপুরি সবসময় খাওয়ার ঠিক আগে মেশাতে হবে নাহলে মুড়ি নরম হয়ে যাবে। বেশি ক্রিস্পি চাইলে শেষে একটু চিঁড়া ভাজা বা চানাচুর দিতে পারেন৷















