আজকাল ওয়েবডেস্ক : আগামী বছরেই লোকসভা নির্বাচন। তার আগে সরকারি কর্মচারীদের জন্য সুখবর শোনাল না কেন্দ্রীয় সরকার। অর্থ মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে এখনই অষ্টম পে কমিশন নিয়ে কোনও চিন্তাভাবনা করা হচ্ছে না। প্রসঙ্গত, ২০১৩ সালে গঠিত হয়েছিল সপ্তম পে কমিশন। সেই কমিশনের সুপারিশ হয় ২০১৬ সালে। নিয়ম হল দশ বছর অন্তর নতুন বেতন কমিশন গঠন করা হবে। তার জন্য আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিতে হয়। তবে নির্বাচনের আগে একটি নতুন পেনশন স্কিমের কথা চিন্তাভাবনা করছে সরকার। এই পেনশন স্কিম রাজ্য এবং কেন্দ্র উভয়ের ক্ষেত্রেই লাগু হবে। এই পেনশন স্কিমে সরকারি কর্মচারীরা তাদের বেসিক মাইনে থেকে ১০ শতাংশ দেবেন। সরকার এর ওপর আরও ১৪ শতাংশ দেবে। গোটা বিষয়টি অর্থ মন্ত্রক তৈরি করে সরকারের কাছে বিবেচনার জন্য পাঠাবে বলেই জানা গিয়েছে। দুয়ারে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। তার আগে অষ্টম পে কমিশন নিয়ে অহেতুক জলঘোলা যাতে না হয় সেদিকে বিশেষ নজর রেখেছে কেন্দ্রীয় সরকার। রবিবার ৫ রাজ্যের ফলাফল। এটাকেই আবার অনেকে ২০২৪-র সেমিফাইনাল হিসাবে দেখছে। যদিও বিজেপি শিবিরের দাবি নরেন্দ্র মোদীর নেতৃত্বে তারা তৃতীয়বারের জন্য ফের ক্ষমতায় আসবেন।
8TH PAY COMMISSION : অষ্টম পে কমিশন নিয়ে নেই কোনও আশার বাণী
















