আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ বিস্ফোরণ আমেরিকা–কানাডা সীমান্তের কাছে। বিস্ফোরণে মৃত দুই। মার্কিন প্রশাসনের অনুমান, এটা সন্ত্রাসবাদী হামলা। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিস্ফোরণের পর সাময়িকভাবে ওই সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে।
জানা গেছে, বুধবার নায়াগ্রা ফলসের কাছে আমেরিকা–কানাডা সীমান্তের রেনবো সেতুতে একটি গাড়িতে বিস্ফোরণ হয়। মৃত দুই। তাদের পরিচয় এখনও জানা যায়নি। বিস্ফোরণের কারণ স্পষ্ট নয়। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল জানিয়েছেন, স্টেট পুলিশ ও এফবিআই–র টেররিজম টাস্ক ফোর্স ঘটনাস্থলে গিয়ে সমস্ত দিক খতিয়ে দেখেছে। কানাডা থেকে আমেরিকায় প্রবেশের সমস্ত এন্ট্রি পয়েন্টগুলিতে নজরদারি চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সীমান্তের প্রথম চেকপয়েন্ট পার করে গিয়েছিল গাড়িটি। কিন্তু সন্দেহ হওয়ায় গাড়িটিকে দ্বিতীয়বার পরীক্ষার জন্য দাঁড় করাতে বলা হয়েছিল। কিন্তু গাড়িটি গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। ব্যারিয়ারের সঙ্গে ধাক্কা লাগতেই বিস্ফোরণে উড়ে যায় গাড়িটি। এফবিআই–র সন্দেহ, কোনও ডিভাইস বা যন্ত্র দিয়ে গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়েছে। গাড়িটির ফরেন্সিক পরীক্ষা করা হচ্ছে। এই ঘটনায় কানাডা প্রশাসন যোগাযোগ রাখছে মার্কিন প্রশাসনের সঙ্গে। কানাডার এজেন্সিগুলিও তদন্তে যথাযথ সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।