১৯৯৭ সালে শেষবার। ভারত দ্বিপাক্ষিক সিরিজে হেরে গিয়েছিল শ্রীলঙ্কার কাছে। তারপর ২০২৪ সাল। শ্রীলঙ্কার কাছে ০–২ ব্যবধানে একদিনের সিরিজ হারল ভারত। ব্যাটিং ব্যর্থতাতেই সিরিজ হার।
2
6
২. রোহিত রান পেলেও বাকি ব্যাটাররা ডাহা ফেল গোটা সিরিজে। রোহিত তিন ম্যাচে দুটি অর্ধশতরান ও শেষ ম্যাচে ৩৫ রান করেন। কিন্তু বাকিরা ন্যূনতম দায়িত্ব নিতে ব্যর্থ।
3
6
২. সবার আগে আসবে বিরাটের কথা। টি২০ বিশ্বকাপের পর একেবারে ছুটির মেজাজে ছিলেন। কোনওরকম প্রস্তুতি ছাড়াই নেমেছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। ফল গোটা টুর্নামেন্টে ব্যর্থ।
4
6
৩. একটা সময় বলা হত, ভারতীয় ব্যাটাররা চোখ বুঝে স্পিন খেলে। কিন্তু এই সিরিজে শ্রীলঙ্কান স্পিনাররা নাকানিচোবানি খাইয়েছে ভারতীয় ব্যাটারদের। অনামী স্পিনাররা রীতিমতো কাঁদিয়ে ছেড়েছেন বিরাট, রাহুল, শ্রেয়সদের।
5
6
৪. ভারতীয় বোলাররাও সেভাবে প্রভাব ফেলতে ব্যর্থ। কখনও ধারাবাহিকতা দেখিয়েছেন। কখনও আবার ছন্দ হারিয়েছেন। যার ফলে শ্রীলঙ্কার শেষের দিকের ব্যাটাররাও রান করে গিয়েছে।
6
6
৫. দায়িত্ব নিয়েই শ্রীলঙ্কার কাছে লজ্জার হার দেখতে হল হেড কোচ গম্ভীরকে। এই দল নিয়ে তাঁকে অনেক খাটতে হবে। কারণ রোহিত, বিরাটরা আর বেশিদিন খেলবেন না। নতুন দল দ্রুত তৈরি করে নিতে না পারলে কিন্তু ২০২৭ বিশ্বকাপে হোঁচট খেতে হবে।