৮ সেকেন্ডে ৮ বিষয়: চাকরি পেতে হলে কীভাবে বানাবেন রেজুমে? জেনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ
নিজস্ব সংবাদদাতা
১৩ জুন ২০২৬ ১৭ : ২৯
শেয়ার করুন
1
12
ঘণ্টার পর ঘণ্টা সময় দিয়ে রেজ়ুমে ( Resume) তৈরি করেছেন, তবু চাকরির ইন্টারভিউতে কিছুতেই পাশ করছেন না! শুধু প্রত্যাখ্যানের ইমেল আসছে? কেন এমন হচ্ছে?
2
12
গবেষণা বলছে, নিয়োগকর্তারা একটি রেজ়ুমে মূল্যায়ন করতে গড়ে মাত্র ৭.৪ সেকেন্ড সময় দেন। আবেদনের ৮০ শতাংশ রেজ়ুমেই প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ে যায়।
3
12
তাই জানা দরকার, মাত্র ৭ সেকেন্ডে কীভাবে নিজেকে যোগ্য প্রমাণ করবেন নিয়োগকর্তার কাছে। কোন কোন বিষয় খেয়াল রাখবেন রেজুমে তৈরি করার সময়?
4
12
১. বিন্যাস ও পরিচ্ছন্নতা: পরিস্কার, সুসংগঠিত বিন্যাসই প্রথমে নজর কাড়ে। স্পষ্ট শিরোনাম, সুন্দর বিন্যাস, সহজ শিরোনাম এবং পড়তে সুবিধা হয় এমন ফন্টের ব্যবহার করাই সাফল্যের প্রথম ধাপ৷
5
12
২. এফ-প্যাটার্নে চোখ বোলানো: নিয়োগকর্তারা রেজ়ুমে পড়েন ইংরেজি ‘F’ অক্ষরের মতো। উপর থেকে নীচে, বাঁ দিক বরাবর। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য সর্বদা উপরে বাঁ দিকে রাখুন।
6
12
৩. ফাইলের নাম: রেজুমে তৈরি করে সেভ করার সময় সঠিক ফাইল নাম দিন৷ ‘resume_final_v3_UPDATED.pdf’ — এই ধরনের ফাইল নাম রেজ়ুমে খোলার আগেই বিরূপ ধারণা তৈরি করে। তাই নিজের নাম আন্ডারস্কোড দিয়ে রেজুমে এভাবে ফাইল নাম সেভ করুন৷ এক থেকে দু'টি শব্দে যেন পরিস্কার ভাবে বোঝা যায়৷
7
12
৪. বড় শিরোনাম ও তারিখ: নিয়োগকর্তারা সবার আগেই প্রাক্তন সংস্থার নাম, পদের নাম এবং কতদিন কাজ করছেন এগুলো দেখতে চান৷ এগুলি স্পষ্টভাবে শুরুতেই লিখে রাখুন৷
8
12
৫. দৈর্ঘ্য: রেজ়ুমে এক থেকে দুই পাতার মধ্যে রাখুন। এক পাতার রেজ়ুমে দ্রুত স্ক্যান করা সবচেয়ে সহজ। অতিরিক্ত বড় রেজুমে আপনার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলে৷ নিয়োগকর্তারাও বিরক্ত হন৷
9
12
৬. ইমেল ঠিকানা: ব্যক্তিগত বা অপেশাদার ইমেল আইডি নিয়োগকর্তার কাছে নেতিবাচক ভাবমূর্তি তৈরি করে৷ সবসময় পেশাদার ইমেল ব্যবহার করুন।
10
12
৭. বানান ও ব্যাকরণ: একটি বানান ভুল বা ব্যাকরণগত ত্রুটি প্রার্থীর সম্পর্কে বিরূপ ধারণা তৈরি করে৷ শুরুতেই যদি মনোযোগের অভাব লক্ষ্য করা যায় সেটা চাকরিপ্রার্থীর জন্য ভাল নয়৷ অনেক ক্ষেত্রেই রেজ়ুমে সেখানেই বাতিল হয়।
11
12
৮. লিংকডইন প্রোফাইল: রেজ়ুমেতে লিংকডইনের লিঙ্ক থাকলে নিয়োগকর্তারা প্রায়ই সঙ্গে সঙ্গে সেটি যাচাই করেন। তাই চাকরির আবেদন করার সময় লিঙ্কড ইন প্রোফাইল আপটুডেট ও সামঞ্জস্যপূর্ণ রাখুন।
12
12
বিশেষজ্ঞরা বলছেন, রেজ়ুমে শুধুমাত্র আপনার দক্ষতা প্রকাশের তালিকা নয়। এটি আপনার পেশাদারিত্বের প্রথম পরিচয়। সেই পরিচয়টি যেন মাত্র কয়েক সেকেন্ডেই নিয়োগকর্তার মনে দাগ রেখে যায়।