রাজ্যের সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর। এবার ডিএ নিয়ে বড়সড় আপেডেট দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
2
9
গতকাল এক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, খুব শীঘ্রই রাজ্যে সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ডিএ নিয়ে বড়সড় ঘোষণা করা হবে।
3
9
জুন মাসের ১৮ তারিখ শুরু হবে রাজ্য বাজেট অধিবেশন। পরবর্তী বাজেট পেশ হবে ২২ জুন। যার প্রস্তুতিও ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।
4
9
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী ২২ জুন পেশ হবে রাজ্য বাজেট। এই বাজেটেই সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য ডিএ সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা করা হবে।
5
9
পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও আশ্বাস দিয়েছেন, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্যের সরকারি কর্মীদের
ডিএ-র যে ৪২ শতাংশের ফারাক রয়েছে, তাও ধীরে ধীরে মিটিয়ে দেওয়া হবে।
6
9
এমনকী সেই বৈঠকেই সপ্তম পে কমিশন নিয়েও বড় আপডেট দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যেই রাজ্যে সপ্তম বেতন কমিশন চালুর বিষয়েও প্রস্তুতি শুরু হয়েছে।
7
9
প্রসঙ্গত, চলতি বছরে ফেব্রুয়ারি মাসে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, সরকারি কর্মচারীদের ডিএ আইনি অধিকার। ২০০৮ থেকে ২০১৯ সালের মধ্যের সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
8
9
এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যবর্তী বকেয়া ডিএ এবং পে কমিশনের টাকা ইতিমধ্যে প্রায় ৩ লক্ষ সরকারি কর্মীর অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে।
9
9
বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিন ধরেই লড়াই চালাচ্ছেন সরকারি কর্মীরা। রাজ্যে পালাবদলের পরেই তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।