একের পর এক ফ্লপ! বলিউড ছেড়ে চলে যান বাংলাদেশে, কোন জাদুতে হলেন সুপারস্টার?
নিজস্ব সংবাদদাতা
১৩ জুন ২০২৬ ১৬ : ৪৯
শেয়ার করুন
1
10
১৯৮০-র দশকের শেষ দিকে বলিউডে অভিনয় কেরিয়ার শুরু করেন চাঙ্কি পাণ্ডে। খুব অল্প সময়ের মধ্যেই তিনি বাণিজ্যিক হিন্দি সিনেমার পরিচিত মুখ হয়ে ওঠেন। ‘তেজাব’-এর মতো ছবিতে তাঁর অভিনয় দর্শকদের নজর কাড়ে এবং জনপ্রিয়তা এনে দেয়।
2
10
১৯৮০-র দশকের শেষভাগ এবং ১৯৯০-র দশকের গোড়ার দিকে চাঙ্কি একাধিক সফল ছবিতে অভিনয় করেন। বলিউডের বহু প্রথম সারির তারকার সঙ্গে কাজ করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন জনপ্রিয় অভিনেতা হিসেবে।
3
10
কমেডি ও অ্যাকশন— দুই ধরনের চরিত্রেই তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।
সেই সময় চাঙ্কি পাণ্ডে এবং নীলম বলিউডের অন্যতম জনপ্রিয় অনস্ক্রিন জুটি হিসেবে পরিচিত ছিলেন। তাঁদের জুটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।
4
10
চাঙ্কি পাণ্ডে সেই সময় একাধিক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে অভিনয় করেছিলেন৷ তাঁদের মধ্যে ছিলেন মাধুরী দীক্ষিত, মীনাক্ষি শেষাদ্রি, ডিম্পল কাপাডিয়া, নীলম৷
5
10
১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত প্রহর (Prahaar) ছবিতে ডিম্পল কাপাডিয়ার বিপরীতে অভিনয় করেছিলেন চাঙ্কি পাণ্ডে৷
6
10
একসময় বলিউডে তাঁর ক্যারিয়ারের গতি কিছুটা কমে এলেও, বাংলাদেশে তিনি বিপুল খ্যাতি পেয়েছিলেন৷
7
10
বাংলাদেশের চলচ্চিত্র জগতে তাঁর দ্বিতীয় ইনিংস ছিল অত্যন্ত সফল। বলিউডের কোনও অভিনেতার কেরিয়ারে এমন চমক দেখা যায় না৷
8
10
বাংলাদেশে কয়েক বছর কাজ করার পর চাঙ্কি পাণ্ডে ভারতে ফিরে আসেন এবং আবার হিন্দি ছবিতে অভিনয় শুরু করেন।
9
10
তবে এবার তিনি নায়কোচিত চরিত্রের বদলে বেশি মনোযোগ দেন চরিত্রাভিনয় ও কমেডির অভিনয়ে। তাঁর এই নতুন অধ্যায়ও দর্শকদের কাছে সমানভাবে প্রশংসিত হয় এবং তিনি আবারও বলিউডে নিজের জায়গা পাকা করে নেন।
10
10
১৯৯৮ সালে চাঙ্কি পাণ্ডে বিয়ে করেন ভাবনা পাণ্ডেকে৷ দুই মেয়ে অনন্যা পাণ্ডে এবং রাইসা পাণ্ডে। চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা পাণ্ডে এই সময় বলিউডে কেরিয়ার তৈরিতে ব্যস্ত৷