বীরেন ভট্টাচার্য: কানাডার পরিস্থিতির কারণে নিরাপত্তা বাড়ানো হল বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। তাঁর জেড ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কানাডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি তাঁকেও হত্যার হুমকি দিয়ে পোস্টার পড়েছে। সেই কারণেই নিরাপত্তা বাড়ানো হয়েছে জয়শঙ্করের। সূত্রের খবর, এখন থেকে বিদেশমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকবে সিআরপিএফের ভিআইপি নিরাপত্তা বিভাগ।
সারা দেশের মোট ১৭৬ জনকে নিরাপত্তা দেয় এই বিভাগ। বিচ্ছিন্নতাবাদী সংগঠনের তরফে দিল্লি পুলিশের কাছেও জয়শঙ্করকে হত্যার হুমকি এসেছে বলে জানা গিয়েছে। আগে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন জয়শঙ্কর। এবার থেকে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৩৬ জন সিআরপিএফ জওয়ান। এছাড়াও তাঁর বাড়িতে থাকবেন ১২ জন স্বশস্ত্র বাহিনীর জওয়ান। তাঁকে ৬জন ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী, তিন শিফটে মোট ১২ জন এসকর্ট কম্যান্ডো, তিনজন নজরদার এবং তিনজন প্রশিক্ষণপ্রাপ দেওয়া হবে।