আজকাল ওয়েবডেস্ক : নিট ইস্যুতে কংগ্রেসকে বিঁধলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, সংসদে নিট ইস্যুতে আলোচনা করতে চাইছে গেরুয়া শিবির। তবে কংগ্রেস আলোচনা থেকে পালিয়ে যাচ্ছে। প্রসঙ্গত, সংসদে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে বলেন নিট ইস্যুতে সংসদে সুস্থ আলোচনা হওয়া দরকার। তারই জবাব দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। তিনি বলেন, সংসদে আলোচনা করার মানসিকতা কংগ্রেসের নেই। শুধু চিৎকার করে সংসদ চালানো যায় না। এমনকি রাষ্ট্রপতিও নিট ইস্যু নিয়ে কথা বলেছেন। কংগ্রেস বিষয়টি নিয়ে রাজনীতি করতে চাইছে। বিষয়টি নিয়ে সিবিআই তদন্ত শুরু করেছে। কিন্তু কংগ্রেস গুরুত্ব বিবেচনা না করে অন্ধকারে ঢিল ছুঁড়ছে।