আজকাল ওয়েবডেস্ক: অপেক্ষা করতে হবে না দুয়ারে সরকার-এর জন্য। এবার থেকে লক্ষ্মীর ভান্ডার পেতে সারা বছরের যে কোনও সময় আবেদন করা যাবে। যার ফলে রাজ্যের আরও বেশি সংখ্যক মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন। নবান্ন সূত্রে জানা গিয়েছে এখবর।
গত ২০২১-এর নভেম্বর থেকে রাজ্যে এই প্রকল্পটি চালু করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যদিও প্রকল্পটি যে রাজ্যে চালু হতে চলেছে সেবিষয়ে বিধানসভা নির্বাচনের আগেই তিনি জানিয়েছিলেন। এই প্রকল্পে তফসিলি জাতি, উপজাতির মহিলাদের মাসে ১০০০ টাকা এবং অন্যান্য মহিলাদের মাসে ৫০০ টাকা করে দেওয়া হয়। এর পাশাপাশি ষাটোর্দ্ধ মহিলারা পেতেন বার্ধক্য ভাতা। এরপর গত বছর রাজ্য বাজেটে ঘোষণা করা হয় যে মহিলারা ষাটোর্দ্ধ তাঁরা বার্ধক্য ভাতা এবং লক্ষীর ভান্ডার মিলিয়ে মাসে ১০০০ টাকা করে পাবেন। দুয়ারে সরকার-এর শিবিরে গিয়ে আবেদন করা হলেও কেউ যদি এই শিবিরে যোগ না দিতে পারতেন তবে তাঁকে অপেক্ষা করতে হতো পরের দুয়ারে সরকার-এর জন্য। কিন্তু যেহেতু সিদ্ধান্ত হয়েছে এবার থেকে সারাবছর আবেদন করা যাবে তাই এই প্রকল্পের মধ্যে শহর ও গ্রামের আরও বেশি সংখ্যক মহিলারা অন্তর্ভুক্ত হবেন।