‌আজকাল ওয়েবডেস্ক:‌ পাকিস্তানের পূর্বাঞ্চল বিষাক্ত ধোঁয়াশায় আচ্ছন্ন। হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। জনস্বাস্থ্যের দিকটি বিবেচনা করে সেখানকার একাধিক শহরে কার্যত লকডাউন ঘোষণা করা হয়েছে। জরুরি প্রয়োজনে যারা বের হচ্ছেন, তারা মাস্ক ব্যবহার করছেন। পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে এই দূষণ বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। লাহোর সহ তিনটি শহরে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শহরের স্কুল, কলেজ, অফিস, শপিংমল এবং পার্ক আগামী রবিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পাঞ্জাব প্রাদেশিক সরকার। লাহোরে বাতাসের গুণগত মান ৪০০ কাছাকাছি চলে গেছে। বিশেষজ্ঞদের দাবি, শীতকালের জন্য জমি প্রস্তুত করতে ফসলের অবশিষ্টাংশ পোড়ানোই এই বায়ুদূষণের অন্যতম কারণ।