আজকাল ওয়েবডেস্ক : আর দিনকয়েক পরেই দেশজুড়ে পালিত হবে দীপাবলি উৎসব। জগতের সব অন্ধকার দূর করবে দ্বীপান্বিতার আলো। কিন্তু উপত্যকার ঘোর অন্ধকার যেন সেই তিমিরেই। জম্মু-কাশ্মীরের সাম্বা সেক্টরে ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। বৃহস্পতিবার সাম্বা সেক্টরের সেনা ছাউনিকে লক্ষ্য করে আচমকাই গুলির লড়াই শুরু করে পাক সেনারা। পাল্টা প্রত্যাঘাত করে ভারতীয় সেনারাও। গুলির লড়াইয়ে একজন বিএসএফ জওয়ান শহিদ হয়েছে বলে সূত্রের খবর। গত বুধবারই উপত্যকা অঞ্চলে তল্লাশি চালায় নিরাপত্তারক্ষী বাহিনী। জওয়ানদের গুলিতে নিকেশ হয় এক জঙ্গিও। পাক বাহিনীর এই সংঘর্ষ বিরতি লঙ্ঘনকে ভালো চোখে দেখছে না বিদেশমন্ত্রক। জম্মু-কাশ্মীর জুড়ে বর্তমানে আরও আঁটসাট করা হয়েছে নিরাপত্তা। আলোর উৎসবকে কেন্দ্র করে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার দিকে নজর রাখা হয়েছে। উৎসবের দিনে শহিদ জওয়ানের পরিবারে নেমে এয়েছে শোকের ছায়া। পাকিস্তান যে বারে বারে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে তার খেসারত দিতে হচ্ছে ভারতকে। সামনেই শীত, তার আগেই সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টায় রত পাকিস্তান। এই কাজকে সঠিক পথ দিতেই তাদের এই হামলা বলেই মনে করছে বিএসএফ এসএফ কর্তৃপক্ষ।
BSF KILLED : ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, গুলির লড়াইয়ে নিহত বিএসএফ জওয়ান
















