আজকাল ওয়েবডেস্ক: মিজোরামে পুনরায় ভোট। তবে সেটি কেবলমাত্র একটি আসনে হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আইজল দক্ষিণের একটি কেন্দ্রে ভোট গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। জানানো হয়েছে প্রযুক্তিগত ত্রুটির কারণেই সেখানে পুনরায় ভোট হবে। কিন্তু সমস্যা কী ঘটেছিল আদতে? জানা গিয়েছে মুয়ালুংথুং ভোটকেন্দ্রের কর্মীরা মক পোলিং না করেই সরাসরি ইভিএম মেশিনে ভোট শুরু করেন। সেই কারণেই ফের নির্বাচন করানো হবে সেখানে। শুক্রবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ। জানানো হয়েছে  ওই কেন্দ্রে ১০৮৪ জন ভোটাধিকার প্রয়োগ করবেন আগামিকাল, তার মধ্যে ৫৪৮ জন মহিলা ভোটার। মঙ্গলবার ভোট ছিল মিজোরামে। ৮.৫৭ লক্ষ ভোটারের মধ্যে ভোট পড়ে ৭৭ শতাংশ।