আজকাল ওয়েবডেস্ক: বায়ুদূষণে বিপর্যস্ত দিল্লি। ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এবার আরও একটি পদক্ষেপ গৃহীত হয়েছ। জানা গিয়েছে, বাতাসের গুণমানের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভিন রাজ্য থেকে অ্যাপ ভিত্তিক ট্যাক্সি প্রবেশ নিষিদ্ধ দেশের রাজধানীতে। মন্ত্রী গোপাল রাই এই প্রসঙ্গে জানিয়েছেন, তিনি তাঁর দপ্তরকে আদালতের এই নির্দেশ বাস্তবায়ন করার বার্তা দিয়েছেন। টানা ছয়দিন বাতাসের গুণগত মান ৪০০-র উপরে। এই পরিস্থিতিতে চলতি বছরে সমস্ত স্কুলে আগেভাগেই শীতকালীন ছুটি ঘোষণা করেছে দিল্লি সরকার। আগামী ৯ থেকে ১৮ নভেম্বর বন্ধ থাকবে দিল্লির সমস্ত স্কুল। বুধবার এই নির্দেশিকা জারি করেছেন দিল্লির শিক্ষা অধিকর্তা।
Delhi: বায়ুদূষণে বিপর্যস্ত দিল্লি, অন্য রাজ্য থেকে অ্যাপ-ভিত্তিক ট্যাক্সি প্রবেশ নিষিদ্ধ
















