সম্প্রতি ফারহান আখতারের মেগা প্রজেক্ট ‘ডন ৩’ থেকে ওঁর আকস্মিক বাদ পড়া এবং তার জেরে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ (FWICE)-এর ওঁর ওপর ‘অসহযোগিতা নির্দেশিকা’ বা অলিখিত নিষেধাজ্ঞা জারির ঘটনা বলিপাড়াকে নাড়িয়ে দিয়েছে।
2
8
তবে রণবীরের জন্য বিতর্ক নতুন কিছু নয়।
3
8
কেরিয়ারের শুরু থেকেই ওঁর খামখেয়ালি পোশাক, বোল্ড স্টেটমেন্ট এবং কিছু সাহসী পদক্ষেপের জন্য বারবার সংবাদ শিরোনামে এসেছেন তিনি।
4
8
১. এআইবি নকআউট রোস্ট
বলিউডে সচরাচর যে ধরণের শালীনতা বজায় রাখা হয়, তা এক ধাক্কায় ভেঙে চুরমার করে দিয়েছিল ‘এআইবি ’-এর এই রোস্ট শো। অর্জুন কাপুর এবং করণ জোহরের সাথে এই শো-তে অংশ নিয়েছিলেন রণবীর। প্রাপ্তবয়স্কদের উপযোগী চটুল কৌতুক, যৌন উস্কানিমূলক জোকস এবং চরম অশ্লীল ভাষা ব্যবহারের অভিযোগে দেশজুড়ে শোরগোল পড়ে যায়। সংস্কৃতির অবক্ষয়ের দোহাই দিয়ে রণবীর সহ শো-এর আয়োজকদের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছিল।
5
8
২. অনুষ্কা শর্মাকে নিয়ে করা ‘অশালীন’ মন্তব্য
বলিপাড়ায় নারীদের প্রতি রণবীরের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রথম বড় প্রশ্ন ওঠে যখন ওঁর এবং অনুষ্কা শর্মার একটি পুরনো ভিডিও ক্লিপ ইন্টারনেটে ভাইরাল হয়। একটি প্রকাশ্য চ্যাট শো-তে আনুষ্কাকে উদ্দেশ্য করে রণবীর ক্যামেরার সামনেই বলে বসেন, “তোমার নিতম্বে চিমটি কাটতে হবে? আমি তো এখানেই আছি।” চরম অস্বস্তিতে পড়ে আনুষ্কা তৎক্ষণাৎ কড়া ভাষায় জবাব দেন, “আমার সঙ্গে এভাবে কথা বলবে না।” এই ঘটনার পর নেটপাড়ায় রণবীরকে ‘যৌনতাবাদী’ এবং অভদ্র আখ্যা দিয়ে তুলোধোনা করা হয়েছিল।
6
8
৩. পত্রিকার জন্য ‘নগ্ন ফটোশুট’
২০২২ সালে মার্কিন ‘পেপার ম্যাগাজিন’-এর জন্য রণবীরের সম্পূর্ণ নগ্ন হওয়াটা ছিল ভারতীয় বিনোদন জগতের ইতিহাসের অন্যতম বড় শক। গালিচায় শুয়ে থাকা ওঁর সম্পূর্ণ নিরাভরণ শরীরের ছবি যখন ভাইরাল হয়, তখন নেটপাড়া দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। একাংশ একে ‘সাহসী শিল্পকলা’ বলে প্রশংসা করলেও, অন্য বড় অংশ একে ‘অশ্লীলতা’ বলে দাগিয়ে দেয়। সাধারণ মানুষের ধর্মানুভূতি ও নারীদের শালীনতাহানির অভিযোগে মুম্বাই পুলিশে অভিনেতার বিরুদ্ধে মামলাও দায়ের হয়।
7
8
৪. ‘পদ্মাবত’ ও দেশজুড়ে তাণ্ডব
পরিচালক সঞ্জয় লীলা বনশালীর ‘পদ্মাবত’ ছবিতে আলাউদ্দিন খিলজির চরিত্রে রণবীরের অভিনয় আজীবন মনে রাখবে সিনেমা জগৎ। কিন্তু মুক্তির আগে এই ছবিকে ঘিরে যা ঘটেছিল, তা ছিল ভয়ঙ্কর। ইতিহাসের বিকৃতির অভিযোগ তুলে ‘করণী সেনা’ সহ একাধিক রাজনৈতিক সংগঠন দেশজুড়ে হিংসাত্মক আন্দোলন শুরু করে। ভাঙচুর, অগ্নিসংযোগ থেকে শুরু করে ছবির কলাকুশলীদের প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল। দীর্ঘ টানাপোড়েনের পর সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে ছবিটির নাম বদলে ‘পদ্মাবতী’ থেকে ‘পদ্মাবত’ করে মুক্তি দেওয়া হয়।
8
8
৫. ‘কান্তারা’ মিমিক্রি ও দৈব অবমাননা
গোয়ায় আয়োজিত আইএফএফআই ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে সাউথের ব্লকবাস্টার ছবি ‘কান্তারা’-র পবিত্র ‘দৈব নর্তন’-এর একটি অতিরঞ্জিত অনুকরণ বা মিমিক্রি করে বসেন রণবীর। শুধু তাই নয়, না জেনেই কান্তারার পূজনীয় দৈবদের ‘মহিলা ভূত’ বলে সম্বোধন করেন। এই ঘটনায় কর্ণাটকের ধর্মীয় ও সাংস্কৃতিক ভাবাবেগে মারাত্মক আঘাত লাগে। মামলা আদালত পর্যন্ত গড়ালে কর্ণাটক হাইকোর্টের নির্দেশে সম্প্রতি মহীশূরের চামুণ্ডেশ্বরী মন্দিরে গিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে পুজো দিতে বাধ্য হন রণবীর।