আজকাল ওয়েবডেস্ক: ইদানীং সকালে ঠান্ডা অনুভব করছেন অনেকেই। হালকা গলা ব্যথা, বন্ধ নাকের সমস্যায় ভুগছেন বেশির ভাগ মানুষ। রাতে ঘুমের সময় ফ্যান চালালে ভোরের দিকে এসি -কমফোর্ট লাগছে অনেকেরই। শীতের এই আমেজটা সত্যিই রোম্যান্টিক। কিন্তু আবহাওয়ার এই হঠাৎ পরিবর্তনে ঘন ঘন অসুস্থ হয়ে পড়ার হাত থেকে রেহাই পাবেন কীভাবে?
ছোট এবং বয়স্কদের জন্য এই রূপান্তর পর্বটি চ্যালেঞ্জিং হতে পারে। এই পরিবর্তন শরীরকে সংক্রমণ এবং অ্যালার্জির জন্য আরও সংবেদনশীল করে তোলে। বছরের এই সময়ে সর্দি, কাশি এবং ফ্লু-এর প্রকোপ বাড়ে। হঠাৎ পরিবর্তন আমাদের বডি ক্লককে ব্যাহত করতে পারে। ঠাণ্ডা আবহাওয়া আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দিতে পারে। ঠাণ্ডা, শুকনো বায়ুমণ্ডলের হঠাৎ এক্সপোজার শরীরকে বিভ্রান্ত করতে পারে। যার ফলে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। সিজন চেঞ্জের কারণে এই সময় বাতাসে ভাইরাসগুলো সক্রিয় থাকে।
কী করবেন?
মরসুমি ফল ও শাকসবজি খেতে হবে। এগুলো সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। শরীরে ভিটামিন ও গুরুত্বপূর্ণ খনিজের ঘাটতি পূরণ করে এগুলো। শীতের সময় নানা ধরনের ফল ও শাকসবজি সহজলভ্য থাকে। এবং একই সময়ে সাশ্রয়ী হয়।
এখন থেকেই শিশুদের গরম পোশাক পরাবেন না। কারণ ওদের শরীর এমনিতেই গরম হয়।
এই সময়টাতে বাতানুকূল যন্ত্র ব্যবহার না করাই ভাল।