মাংসের তো ঝাল, কষা, কোরমা সহ নানা রকমের পদ খেয়েছেন। কিন্তু কখনও মুরগি বাটা খেয়েছেন কী? এই গরমে যেখানে রান্নাঘরে বেশিক্ষণ টেকা যাচ্ছে না সেখানে চটজলদি উপায়ে বানিয়ে ফেলতে পারেন এই পদ। ছবি- সংগৃহীত
সব গুছিয়ে নিয়েছেন? এবার রান্না কীভাবে করবেন জেনে নিন। সবার আগে সলিড মাংসের দু'টো কী তিনটে টুকরো ভাল করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিন। এরপর এটিকে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গরম মশলা দিয়ে ম্যারিনেট করুন। আধ ঘণ্টা সরিয়ে রাখুন। ছবি- সংগৃহীত
4
7
এবার ওভেনে একটি প্যান বসিয়ে একদম সামান্য তেল দিন। তেল গরম হলে মাংসের টুকরো গুলো দিয়ে ভেজে নিন। অন্তত ১৫ মিনিট হাইফ্লেমে ভাজুন। মাংস সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন। ছবি- সংগৃহীত
5
7
এবার ভাজা মাংসটি শিলনোড়ায় বেটে নিন। চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। তবে জল ব্যবহার করবেন না একদমই। ছবি- সংগৃহীত
6
7
এবার ওই প্যানে সামান্য তেল দিয়ে বেশ কয়েক কোয়া রসুন, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর ৬-৭ টি কাঁচা লঙ্কা ভেজে নিন। এবার এটিকেও একই ভাবে বেটে নিন। ছবি- সংগৃহীত
7
7
এবার আগে থেকে বেটে রাখা মাংসের সঙ্গে পেঁয়াজ, লঙ্কা এবং রসুন বাটা একসঙ্গে মাখুন। যোগ করুন অল্প লঙ্কা কুচি, ধনেপাতা এবং কাঁচা সর্ষের তেল। প্রয়োজনে সামান্য নুন দিতে পারেন। ব্যাস সবটা একসঙ্গে মেখে নিলেই তৈরি মুরগি বাটা। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।ছবি- সংগৃহীত