এই হাঁসফাঁস গরমে শহরে আর মন টিকছে না। মন যেন দু'দণ্ড শান্ত, শীতল বাতাস চাইছে। এদিকে গরমের ছুটি পড়তে না পড়তেই দার্জিলিংয়ে উপচে পড়ছে ভিড়। ভিড় এড়িয়ে কয়েক দিন শান্তিতে, নিরিবিলিতে কাটাতে চাইলে দার্জিলিংয়ে যান, তবে এই অফবিট গ্রামগুলোর একটিতে। ছবি- সংগৃহীত
2
11
সামালবং: কালিম্পং জেলায় অবস্থিত এটি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ২৭০ ডিগ্রি ভিউ পাওয়া যায়। আকাশ পরিষ্কার থাকলেই দেখা পাবেন তার। এছাড়া রয়েছে তিস্তার অপরূপ রূপ দেখার সুযোগও। যাঁরা বার্ড ওয়াচার তাঁদের জন্য এত স্বর্গরাজ্য।ছবি- সংগৃহীত
3
11
চারখোল: এটিও কালিম্পং জেলায়। ৫০০০ উচ্চতার এই পাহাড়ি গ্রামটি নেওড়া উপত্যকার মাঝে অবস্থিত। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ১৮০ ডিগ্রি ভিউ পাওয়া যায়। রডোডেনড্রন বলুন বা বিভিন্ন ধরনের পাখি, গহীন জঙ্গল, সবই পাবেন এখানে। ছবি- সংগৃহীত
4
11
লুংচু: কোলাখাম তো অনেকেই যান, এর থেকে সামান্য এগোলেই পাহাড়ের কোলে রয়েছে এই ছোট গ্রামটি। যেন পাহাড় লুকিয়ে রেখেছে তাকে। ঢেলে সাজিয়েছে সবুজ দিয়ে। আর আকাশ পরিষ্কার থাকলে, দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। ছবি- সংগৃহীত
5
11
কাফেরগাঁও: লাভা, লোলেগাঁও তো জনপ্রিয়। বহু মানুষ যান। এর কাছেই অবস্থিত কাফেরগাঁও। এক পাশে জঙ্গল, অন্য পাশে সুবিস্তৃত উপত্যকা এবং কাঞ্চনজঙ্ঘা। নিরিবিলিতে ক'টা দিন কাটানোর আদর্শ জায়গা। ছবি- সংগৃহীত
6
11
দাওয়াইপানি: দার্জিলিং যেতে চাইছেন না, কিন্তু কাছাকাছি থাকতে চাইছেন? তাহলে চলে যান এই জায়গাটিতে। ৬৫০০ ফিট উচ্চতায় অবস্থিত এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার ১৮০ ডিগ্রি ভিউ পাবেন। চাইলে একদিক এখান থেকে দার্জিলিং এবং তার আশেপাশের দর্শনীয় স্থান ঘুরে আসতে পারেন। ছবি- সংগৃহীত
7
11
চটকপুর: সেঞ্চল অভয়ারণ্যে অবস্থিত এটি। উচ্চতা বেশি না হলেও কাঞ্চনজঙ্ঘার দেখা পাবেন। কাছে সোনাদা, সুখিয়াপোখরি। ছবি- সংগৃহীত
8
11
মাজুয়া: লোকচক্ষুর আড়ালে নদীর কলকল শব্দ আর জঙ্গলের মধ্যে কয়েকটা দিন কাটাতে চান? সঙ্গে আবার এক দিন সান্দাকফু বা দার্জিলিং ঘোরার ইচ্ছে? তবে চলে আসুন মাজুয়া। মানেভঞ্জনের খুব কাছেই অবস্থিত এই গ্রামটি। ছবি- সংগৃহীত
9
11
রংভং: মিরিকে থাকতে চান না, আবার দার্জিলিংয়ে ভিড়। তাহলে দুইয়ের মাঝামাঝি নেপাল বর্ডারের কাছে অবস্থিত এই লুকানো ছোট্ট গ্রামটি আপনার গন্তব্য হতে পারে। চা বাগান, তিস্তা উপত্যকার ভিউ মিশিয়ে দারুণ এক জায়গা। ছবি- সংগৃহীত
10
11
লেবং: দার্জিলিং থেকে মাত্র ৬-৮ কিলোমিটার উত্তরে অবস্থিত। এখানেও রয়েছে ঢেউ খেলানো চা বাগান, রেস কোর্স, পাহাড়ের অপরূপ সৌন্দর্য। কাঞ্চনজঙ্ঘার দেখা পেতে পারেন আকাশ পরিষ্কার থাকলে। ছবি- সংগৃহীত
11
11
বিজনবাড়ি: রঙ্গীত নদীর ঠিক পাশেই অবস্থিত এই ছোট গ্রামটি। রয়েছে ময়ূর সহ বিভিন্ন ধরনের পাখি। নিরিবিলিতে, নদীর জলে পা ডুবিয়ে, প্রকৃতির রূপ আস্বাদন করে ক'টা দিন কাটানোর আদর্শ জায়গা।ছবি- সংগৃহীত