আজকাল ওয়েবডেস্ক: বায়ু দূষণের মাত্রা ক্রমশ বাড়ছে রাজধানীতে। সরকারি নির্দেশ মেনে বন্ধ করে দেওয়া হয়েছে নয়ডার সমস্ত উচ্চ প্রাথমিক বিদ্যালয়। নবম শ্রেণী পর্যন্ত সমস্ত পড়ুয়াকে ছুটি দেওয়া হয়েছে। জানা গিয়েছে, আগামী ১০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যালয়।
জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, যতদিন না স্কুল খুলছে ততদিন অনলাইনে ক্লাস করানো হোক। কেন্দ্রের তরফে ইতিমধ্যেই দূষণ বিরোধী একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। দিল্লিতেও শুক্রবার পর্যন্ত বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু দিল্লি নয় নিকটবর্তী রাজ্য হরিয়ানা, রাজস্থান এবং উত্তর প্রদেশের অনেক শহরেও বেড়েছে বায়ুদূষণের মাত্রা।