আজকাল ওয়েবডেস্ক: তীব্র গরমের পর কিছুটা স্বস্তি, মুক্তি। বৃষ্টিতে শান্তি নেমেছিল। গত কয়েকদিন শহর কলকাতা সহ দুই বঙ্গের জেলায় জেলায় স্বস্তির পরিবেশ। তবে বৃষ্টি কমলে ফের দক্ষিণের জেলা গুলিতে গরম বাড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। সোমবার দুই বঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছেই। সোমবারও জেলায় জেলায় ৩০-৪০কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা। ১৪ তারিখ আরও কমবে বৃষ্টি। হাওয়া অফিস সূত্রের খবর, ১৫ মে পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, ঝাড়গ্রামে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও তারপর থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তাপমাত্রা বাড়বে কয়েক ডিগ্রি। স্বাভাবিক ভাবেই বাড়বে গরম। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে সোমবারও। তবে মঙ্গলবার কেবল জলপাইগুড়ি এবং কোচবিহারে বৃষ্টি সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। যদিও বুধবার ফের উত্তরের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস।
Weather Update: বৃষ্টি কমলে দক্ষিণবঙ্গে বাড়বে গরম
















