আজকাল ওয়েবডেস্ক:‌ ইডেনে রবিবার বিশ্বকাপের ম্যাচে ভারত উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। আর খেলার পর ছিল আতসবাতিজ প্রদর্শনী। সেই বাজির রোশনাই কেড়ে নিল এক মাউন্টেড ঘোড়ার প্রাণ। জানা গেছে, ইডেনের বাইরে আতসবাজি পোড়ানো শুরু হতেই ভয় পেয়ে ছোটাছুটি করতে শুরু করে দেয় মাউন্টেড পুলিশের ঘোড়া। সামাল দিতে গিয়ে আহত হন দুই পুলিশকর্মী। চোট পান কয়েকজন সমর্থক। তাঁদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ‘ভয়েস অফ রিজনস’ নামের ঘোড়াটির। প্রসঙ্গত, মাস কয়েক আগেই কলকাতা মাউন্টেড পুলিশকে এই ঘোড়াটি উপহার দেওয়া হয়েছিল রেস কোর্সের তরফে। রবিবার পার্কিং এলাকায় পরপর শেল ফাটানো হয়। আতঙ্কে এদিক–ওদিক ছুটতে থাকে ঘোড়াগুলি। এতেই হৃদরোগে মারা যায় একটি ঘোড়া।