সবাই আগাম প্রস্তুত। ৫০০ পর্বে পা রাখতে চলেছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। অনুরাগীরা বিশেষ কিছু দেখার জন্য প্রস্তুত। হাল্কা উদযাপনের মেজাজ সম্ভবত টিম ‘অনুরাগের ছোঁয়া’র মনেও ছিল। বৃহস্পতিবারের সকাল সব কিছু বদলে দিয়েছে। ‘বাংলা সেরা’র আসন থেকে তো ছিটকে গিয়েইছে সূর্য-দীপা। পিছতে পিছতে একেবারে পঞ্চম স্থানে তারা! এদিন রেটিং চার্ট প্রকাশ্যে আসতেই থমকে গিয়েছে টেলিপাড়া।
কার কব্জির জোরে এত বড় বদল ঘটল? রেটিং চার্ট বলছে, তৃতীয় স্থান থেকে ফের প্রথম স্থানে জি বাংলার ‘জগদ্ধাত্রী’। এ সপ্তাহে সবারই গড়পড়তা নম্বর কমেছে। নেপথ্য পুজোর আবহ। তার মধ্যেই কামাল করেছে ‘জগা’! ৬.৭ পেয়ে প্রথম সে। এবারেও দ্বিতীয় স্থানে ‘নিমফুলের মধু’। একটু একটু করে পর্ণার শাশুড়ি বৌমার প্রতি সদয়। টেলিপাড়ার ধারণা, তাতেই নাকি ভাগ্য ঘুরছে ধারাবাহিকের। ৬.৫ পয়েন্ট পেয়েছে সে। ৬.৪ পেয়ে তৃতীয় 'ফুলকি'। চতুর্থ স্থানে ‘কার কাছে কই মনের কথা’। শিমুল-মধুবালার ভাব হতেই দর্শকেরা খুশি। ধারাবাহিকটি ৬.৩ নম্বর পেয়েছে। ৬.২ পেয়ে পঞ্চম স্থানে ‘অনুরাগের ছোঁয়া’। টিমের কাছে এত বড় ধাক্কা এই প্রথম।
'অনুরাগের ছোঁয়া' পিছতেই পিছিয়ে গিয়েছে স্টার জলসার বাকি ধারাবাহিকও। ষষ্ঠ স্থানে ‘লাভ বিয়ে আজকাল’। তার পাওনা ৫.৭ নম্বর। ৫.৩ পেয়ে একাধিক ধারাবাহিক সপ্তম স্থানে। তালিকায় ‘রাঙা বৌ’, ‘তুঁতে’, ‘সন্ধ্যাতারা’, ‘জল থইথই ভালবাসা’। অষ্টমে যৌথভাবে ‘ইচ্ছে পুতুল’ আর ‘হরগৌরী পাইস হোটেল’। নবম স্থানে ‘তোমাদের রানি’। তার প্রাপ্তি ৫.০। ৪.৮ পেয়ে দশম স্থানে ‘বাংলা মিডিয়াম’।