আজকাল ওয়েবডেস্ক:‌ ২০২৩ এর একদিনের ক্রিকেটের বর্ষসেরা দল ঘোষণা করেছে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন। সেই একাদশে সাত জনই ভারতীয় ক্রিকেটার। বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার রয়েছেন দলে। এছাড়া নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার এক জন করে ক্রিকেটার রয়েছেন দলে। দলের নেতা নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা। প্রসঙ্গত, টিম ইন্ডিয়া এবার টানা দশ ম্যাচ জিতে বিশ্বকাপ ফাইনালে উঠেছিল। দুরন্ত পারফরম্যান্স ছিল প্রত্যেকের। কিন্তু সেই দলই ফাইনালে হেরে যায়। তবুও সেই দলের সাত ক্রিকেটার জায়গা পেলেন উইজডেনের বর্ষসেরা একদিনের দলে। 
দলটা এরকম:‌ রোহিত শর্মা (অধিনায়ক), ট্রাভিস হেড, বিরাট কোহলি, ড্যারিল মিচেল, হেনরিখ ক্লাসেন, গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সামি, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ।