বর্তমান সময়ে অনেকেই এসআইপিতে বিনিয়োগ করেন। মাসিক ৫০০ থেকে বিনিয়োগ করা যায় বিভিন্ন ফান্ডে। লং টার্মে অনেক সময়ই ভাল রিটার্ন মেলে। এই সময় দাঁড়িয়ে আপনিও এসআইপিতে বিনিয়োগ করতে চাইছেন? তাহলে জেনে নিন এখন কোন মিউচুয়াল ফান্ড বা স্কিমে টাকা ঢাললে ভাল রিটার্ন পাবেন। ছবি-সংগৃহীত
2
6
যাঁরা বেশি ঝুঁকি নিতে চান না, কিন্তু মোটের উপর ঠিকঠাক রিটার্ন চান, এবং মাসে যদি ২০০০ থেকে ৫০০০ টাকা বিনিয়োগ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার জন্য উপকারী ফান্ড হবে কানাড়া রবেকো ব্লুচিপ ইকুইটি ফান্ড এবং আইসিআইসিআই প্রুডেন্সিয়াল রেগুলার সেভিংস ডিরেক্ট প্ল্যান। ছবি-সংগৃহীত
3
6
যদি মাসে ৫ থেকে ১০ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে কানাড়া রবেকো ব্লুচিপ ফান্ডের পাশাপাশি আইসিআইসিআই প্রুডেন্সিয়াল রেগুলার সেভিংস, মিরে অ্যাসেট লার্জ ক্যাপ ফান্ড, অ্যাক্সিস ব্লুচিপ ইকুইটি ফান্ডে টাকা ইনভেস্ট করুন। ছবি-সংগৃহীত
4
6
যদি মাঝারি ঝুঁকি নিয়ে একটু বেশি রিটার্ন চান তাহলে কানাড়া রবেকো ব্লুচিপ ইকুইটি ফান্ড, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল রেগুলার সেভিংস, পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড, ইউটিআই ফ্লেক্সি ক্যাপ, কানাড়া রবেকো ফ্লেক্সি ক্যাপ ফান্ডে টাকা রাখুন। এই ক্ষেত্রেও বিনিয়োগের পরিমাণ ২ থেকে ১০ হাজার টাকা। ছবি-সংগৃহীত
5
6
যদি বিরাট ঝুঁকি নিয়ে বিপুল রিটার্ন চান অল্প সময়ে তাহলে পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ, কানাড়া রবেকো ব্লুচিপ ইকুইটি, মিরে অ্যাসেট হাইব্রিড, এসবিআই ইকুইটি হাইব্রিড প্ল্যানে ইনভেস্ট করুন। ছবি-সংগৃহীত
6
6
তবে সবসময় মনে রাখবেন শেয়ার বাজারের উপর নির্ভর করে রিটার্ন। বাজারের ওঠাপড়ার উপর কত টাকা রিটার্ন পাবেন, না লোকসান হবে সেটা নির্ভরশীল। ফলে বিনিয়োগ করার আগে সব দিক ভাল করে বিবেচনা করে নিন। ছবি-সংগৃহীত