বর্ষাকাল এলে নানা ধরনের অসুখ-বিসুখের আশঙ্কা বেড়ে যায়। সর্দি-কাশি, জ্বর, হজমের সমস্যা থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই এই সময়ে শরীরকে সুস্থ রাখতে পুষ্টিকর খাবার খাওয়া খুবই জরুরি। বিশেষজ্ঞদের মতে, বর্ষার খাদ্যতালিকায় আমরান্থ শাক না নটে শাক রাখলে শরীর অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান পেতে পারে।
2
9
নটে শাক আমাদের পরিচিত একটি সবুজ শাক। অনেক বাড়িতেই এটি ভাজা, ডাল বা অন্যান্য সবজির সঙ্গে রান্না করে খাওয়া হয়। আর এই সাধারণ শাকের মধ্যেই লুকিয়ে রয়েছে অসাধারণ পুষ্টিগুণ।
3
9
এই শাকে প্রচুর আয়রন রয়েছে। আয়রন শরীরে রক্ত তৈরিতে সাহায্য করে এবং রক্তস্বল্পতা বা অ্যানিমিয়ার ঝুঁকি কমায়। যাঁদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কম, তাঁদের জন্য এই শাক বিশেষ উপকারী হতে পারে।
4
9
এছাড়া নটে শাকে রয়েছে ক্যালসিয়াম, যা হাড় ও দাঁত মজবুত রাখতে সাহায্য করে। শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী মহিলা এবং বয়স্কদের জন্য ক্যালসিয়াম অত্যন্ত প্রয়োজনীয়। নিয়মিত এই শাক খেলে হাড়ের স্বাস্থ্য ভাল থাকে।
5
9
নটে শাকের আরেকটি বড় গুণ হল এতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট। এই উপাদান শরীরকে বিভিন্ন ক্ষতিকর উপাদানের হাত থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে।
6
9
বর্ষাকালে যখন সংক্রমণের ঝুঁকি বেশি থাকে, তখন এই শাক শরীরকে সুরক্ষা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
7
9
তবে বর্ষাকালে শাক খাওয়ার আগে ভালভাবে পরিষ্কার করা জরুরি। কারণ এই সময়ে শাকের পাতায় মাটি, জীবাণু বা পোকামাকড় লেগে থাকতে পারে। তাই কয়েকবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে রান্না করা উচিত।
8
9
বিশেষজ্ঞদের মতে, দাম কম হলেও পুষ্টিগুণের দিক থেকে নটে শাক কোনও অংশে কম নয়। বরং এটি এমন একটি খাবার, যা নিয়মিত খাদ্যতালিকায় রাখলে শরীর প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিড্যান্ট পেতে পারে।
9
9
বর্ষাকালে সুস্থ থাকতে চাইলে খাদ্যতালিকায় নটে শাক রাখার কথা ভাবতেই পারেন। সহজলভ্য, সস্তা এবং পুষ্টিগুণে ভরপুর এই শাক আপনার দৈনন্দিন খাবারের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে।