আজকাল ওয়েবডেস্ক: রবিবার সন্ধ্যায় নরওয়ের স্টাভেঙ্গারে রবিবারের দাবার বোর্ডের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল আবেগ। বিশ্বচ্যাম্পিয়ন দোম্মারাজু গুকেশের কাছে জীবনের অন্যতম বেদনাদায়ক পরাজয়ের পর নিজের আবেগ আর ধরে রাখতে পারলেন না বিশ্ব ব়্যাঙ্কিংয়ে প্রথম স্থানে থাকা ম্যাগনাস কার্লসেন। জেতা ম্যাচ হেরে গিয়ে হতাশা প্রকাশ করলেন টেবিলে ঘুষি মেরে। নরওয়ে চেস টুর্নামেন্টের ষষ্ঠ রাউন্ডে বেশিরভাগ সময় ম্যাচে আধিপত্য বজায় রেখেছিলেন কার্লসেন। 

শেষ মুহূর্তে একটা মারাত্মক ভুল তাঁকে ম্যাচ থেকে ছিটকে দেয়। এই সুযোগেই নাটকীয় ভাবে ম্যাচ জিতে নেন গ্র্যান্ডমাস্টার গুকেশ। গুকেশের কাছে এই জয় এক ঐতিহাসিক মুহূর্ত। কার্লসেনের বিরুদ্ধে এটা ছিল তাঁর প্রথম জয়। হোয়াইট পিস নিয়ে খেলে প্রথম চাপের মধ্যেও ঠাণ্ডা মাথায় ম্যাচ বের করেন তিনি। কার্লসেনের ভুলের সুযোগ নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন। অন্যদিকে, ঘরের মাঠে খেলা কার্লসেনের জন্য এটি ছিল বড় ধাক্কা। স্টাভেঙ্গারের দর্শকদের সামনে তিনিই ম্যাচে এগিয়ে ছিলেন। কিন্তু আচমকাই বদলে যায় ম্যাচের চিত্র।

?ref_src=twsrc%5Etfw">June 1, 2025

 

কার্লসেনকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ তাঁর দীর্ঘদিনের কোচ গ্রেজেগর্জ গাজেভস্কির সঙ্গে ফিস্ট বাম্প করেন। কিন্তু সেটা দেখতেই ফিস্ট বাম্প ছিল। ভারতীয় তারকা দাবাড়ুর কোচের মতে, এত জোরে ফিস্ট বাম্প তিনি এর আগে করেননি। উল্লেখ্য, এই নিয়ে টানা দ্বিতীয় বছরে নরওয়ে চেসে একজন ভারতীয় কিশোর কার্লসেনকে ক্লাসিকাল দাবায় হারালেন। গত বছর ছিল আর প্রজ্ঞানন্দ, আর এবার বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ। বিশেষজ্ঞদের মতে, এই জয় শুধুমাত্র গুকেশের কেরিয়ারের এক বড় মাইলস্টোন নয়। বরং আন্তর্জাতিক দাবার মঞ্চে ভারতের ক্রমবর্ধমান আধিপত্যেরও প্রতিচ্ছবি।