আজকাল ওয়েবডেস্ক: শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার। দীর্ঘ ২৭ বছর পর দ্বিপাক্ষিক সিরিজে ভারতকে হারতে হল শ্রীলঙ্কার কাছে। মূলত ব্যাটারদের ব্যর্থতার জন্যই এই হার। যদিও এই হার বড় করে দেখতে নারাজ অধিনায়ক রোহিত শর্মা। বলেছেন, ‘চেষ্টার কোনও ত্রুটি ছিল বলে মনে করি না। ব্যাটসম্যানরা বিভিন্ন রকম শট খেলে রান করার চেষ্টা করেছে। অনেকেই রিভার্স সুইপ, প্যাডেল সুইপ করার চেষ্টা করেছে। প্রচেষ্টাগুলো কাজে আসেনি।’ এরপরই রোহিত যোগ করেছেন, ‘কীভাবে খেলব সে বিষয়ে খুব পরিষ্কার। বিশেষ করে এরকম পিচে কীভাবে খেলতে হয় তা আমরা জানি।’ এরপরই আসল কথাটা বলে দিয়েছেন রোহিত। তাঁর কথায়, ‘এবার থেকে একদিনের ক্রিকেটে বিভিন্ন ক্রিকেটারকে খেলাব আমরা। ক্রিকেটারদের সেটা জানিয়েও দেওয়া হয়েছে। এই সিরিজে সেই চেষ্টা কাজে লাগেনি। আগামীদিনে নিশ্চয়ই লাগবে।’
তবে শ্রীলঙ্কা সিরিজে ব্যাটসম্যানরা যে সবসময় সাহসী হতে পারেনি তা মেনে নিয়েছেন রোহিত। বলেছেন, ‘অনেক ব্যাটারই সাহসী হতে পারেনি। ধারাবাহিকতার কিছুটা অভাব ছিল। এই ধরনের চ্যালেঞ্জিং উইকেটে আরও সাহসী হতে হবে। বোলাদের মাথার উপর চড়তে হবে। আর নিজের ক্ষেত্রে বলতে পারি আমি যেভাবে খেলেছি, সেভাবেই খেলব। উইকেট আদর্শ হলে তো কথাই নেই। আর অন্যরকম হলে সিঙ্গলসের উপর জোর দিতে হবে।’ রোহিতের কথায়, ‘আমরা সবাই স্লো পিচে খেলেই বড় হয়েছি। তাই আবারও বলছি যে ধারাবাহিকতার অভাব ছিল।’