বলি নায়িকা তারা সুতারিয়া এবং বীর পাহাড়িয়ার প্রেমের গুঞ্জন বি-টাউনে দীর্ঘদিনের। তবে সম্প্রতি তাঁদের বিচ্ছেদের খবরে তোলপাড় চলছে নেটপাড়ায়। সম্পর্কের চড়াই-উতরাই নিয়ে এতদিন মুখ না খুললেও, অবশেষে মুখ খুললেন তারা। বীরের সঙ্গে বিচ্ছেদের আবহে কীভাবে নিজের মানসিক শান্তি বজায় রাখছেন, তা নিয়েই অকপট তারা।
2
6
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, গ্ল্যামার জগতের চাকচিক্য নয়, বরং মনের শান্তিই তাঁর কাছে সাফল্যের আসল সংজ্ঞা। তারার কথায়, "আমি সবসময় বিশ্বাস করি সাফল্য মানে নিজের মনের স্থিরতা। মনের শান্তি, হাতেগোনা কয়েকজন ভালবাসার মানুষ আর নিজেকে চিনতে পারা—এটাই আমার জীবনের লক্ষ্য।"
3
6
বীর পাহাড়িয়া ও তারার প্রেম নিয়ে এক সময় প্রচুর চর্চা ছিল। গত বছরের নভেম্বরে তারার জন্মদিনের পার্টিতেও বীরের উপস্থিতি নজর কেড়েছিল সবার। কিন্তু এ বছরের শুরু থেকেই বদলে যেতে থাকে ছবিটা।
4
6
বিশেষ করে এপি ধিলোনের একটি কনসার্টের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই তাঁদের দূরত্ব তৈরি হয় বলে খবর। বলিপাড়ায় গুঞ্জন, বীর-তারা সম্পর্কে ইতি টেনেছেন।
5
6
এই বিচ্ছেদ নিয়ে চর্চা চললেও তা নাকি বিন্দুমাত্র প্রভাব ফেলেনি তারার মনে। অভিনেত্রীর কথায়, "যতটুকু আমি জানি, যে আমার কাছের মানুষগুলো আমার পাশেই আছে, ততক্ষণ বাইরের কথা শোনার প্রয়োজন বোধ করি না। ভুল ধারণা ভাঙানোর জন্য আলাদা করে সাফাই দেওয়ার সময় এখন আর নেই।"
6
6
ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের মাঝেই কাজের ক্ষেত্রেও বেশ ব্যস্ত তারা। কন্নড় সুপারস্টার যশ-এর পরবর্তী ছবি ‘টক্সিক’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে।