আজকাল ওয়েবডেস্ক: লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হলেন ভারতীয় দলের উইকেটরক্ষক ঋষভ পন্থ। ২১ এপ্রিল পুরস্কার তুলে দেওয়া হবে মাদ্রিদে। প্রসঙ্গত, ২০২২ সালের ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন পন্থ।
কামব্যাক ক্যাটেগরিতে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিনি। গাড়ি দুর্ঘটনার পর দেহরাদুনের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তারপর মু্ম্বইয়ে স্থানান্তরিত হন। সেটাও বিসিসিআইয়ের তত্ত্বাবধানে।
দীর্ঘ প্রায় দেড় বছর পর তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন। টি২০ বিশ্বকাপের দলে ছিলেন। দুর্দান্ত খেলেনও। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকলেও তিনি প্রথম একাদশে সুযোগ পাননি।
দল সেমিফাইনালে উঠে গেছে। কিন্তু পন্থ এখনও সুযোগ পাননি। উইকেটরক্ষক হিসেবে খেলছেন লোকেশ রাহুল। এখন দেখার আগামী ম্যাচে তিনি সুযোগ পান কিনা।
