আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, বুধবার উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সর্তকতা রয়েছে। বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে।
3
11
আজ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে এই ঝড়বৃষ্টি হবে।
4
11
আগামিকাল বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
5
11
বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে কমলা সতর্কতা।
6
11
ওইদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
7
11
আগামী শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলাতেই হলুদ সর্তকতা রয়েছে।
8
11
শনিবার শুধুমাত্র বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কোনও সতর্কতা জারি হয়নি।
9
11
অন্যদিকে আগামী সাতদিন উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। আগামী রবিবার পর্যন্ত জারি রয়েছে সতর্কতাও।
10
11
আজ বুধবার ও আগামী শনিবার ও রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি, ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা রয়েছে।
11
11
আগামিকাল বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা রয়েছে।