অনেকেরই বাসে বা ট্রামে উঠলেই বমি পায়, মাথা ঘোরাতে থাকে। আর পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা হলে তো কথাই নেই! আপনিও কি সেই একই দলে পড়েন? তাহলে জেনে নিন কী করলে এই মোশন সিকনেস থেকে স্বস্তি পাবেন। ছবি: সংগৃহীত
2
5
আদা খুবই উপকারী এই ক্ষেত্রে। গা গোলানো ভাব কমায়। একই সঙ্গে পেটকে শান্ত রাখে। কোথাও যাত্রা করার আগে এক কুচি আদা মুখে নিয়ে নিন। বা আদা চা খেয়ে রওনা দিন। ছবি: সংগৃহীত
3
5
লেবুও সমান উপকারী। এর মন ভাল করা গন্ধ বমি ভাবকে দূরে রাখে। যাত্রার সময় লেবুর গন্ধ শুকুন বা লেবুর টুকরো চিবোন। ছবি: সংগৃহীত
4
5
মিন্টও খুবই উপকারী। গ্যাস, ইত্যাদিকে দূরে রাখে। পেট ভাল থাকে। বমি হওয়া আটকায়। ছবি: সংগৃহীত
5
5
এছাড়া চেষ্টা করুন যেদিকে গাড়ি যাচ্ছে সেদিকে মুখ করে বসার। এতে বমি ভাব কম পায়। উল্টো দিকে মুখ করে বসল আরও মাথায় ঘোরায়। ছবি: সংগৃহীত