আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের নিলামে চূড়ান্ত নাটক। ৪৫ কোটি ২৫ লক্ষতে বিক্রি হল অস্ট্রেলিয়ার দুই পেসার। ২৪ কোটি ৭৫ লক্ষের রেকর্ড অঙ্কে মিচেল স্টার্ককে কিনল কলকাতা নাইট রাইডার্স। গুজরাট টাইটান্সের সঙ্গে সমান টক্করে বিডিং চলে। শেষপর্যন্ত শেষ হাসি হাসে কেকেআর। চলতি নিলামে কিছুক্ষণ আগেই রেকর্ড অঙ্কে প্যাট কামিন্সকে কেনে সানরাইজার্স হায়দরাবাদ। বিশ্বকাপজয়ী অধিনায়ক ভেঙে দেন স্যাম কারনের রেকর্ড। গতবছর ১৮.৫০ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে কিনেছিল পাঞ্জাব কিংস। কিন্তু এদিন মাত্র কয়েক মিনিট আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী প্লেয়ারের মুকুট পান কামিন্স। তার দেড় ঘণ্টার মধ্যেই সেই রেকর্ড ভেঙে দেন তাঁরই সতীর্থ মিচেল স্টার্ক। এই মুহূর্তে আইপিএলের সবচেয়ে দামী ক্রিকেটার অজি পেসার। কামিন্স এবং স্টার্ককে নিয়ে যে লড়াই হবে জানাই ছিল। তবে তাঁদের দর এই জায়গায় উঠবে ভাবা যায়নি। আইপিএলের ইতিহাসে অনন্য নজির।
২ কোটি বেস প্রাইজ ছিল স্টার্কের। প্রথমে বিডে অংশ নেয় দিল্লি এবং মুম্বই। পরে আগ্রহ প্রকাশ করে কলকাতা এবং গুজরাট। দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। এদিনের সবচেয়ে দীর্ঘতম বিড। আইপিএলের নিলামের প্রথম দু"রাউন্ড সেইভাবে অংশ নেয়নি কেকেআর। তৃতীয় রাউন্ডে ৫০ লক্ষতে শ্রীকর ভরতকে কেনে কলকাতা। তারপর ৫০ লক্ষতে চেতন সাকারিয়াকে কেনে নাইটরা। সবচেয়ে বড় বাজি মিচেল স্টার্ক। তবে এত বড় অঙ্কে অস্ট্রেলিয়ান পেসারকে নেওয়া কতটা যুক্তিসঙ্গত সেটা সময়ই বলবে। সবাইকে অবাক করে ১১.৫০ কোটিতে আলজারি জোসেফকে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১ লক্ষ বেস প্রাইজ থেকে এই বিশাল দর ওঠে ওয়েস্ট ইন্ডিজের পেসারের। ৬.৪০ কোটিতে শিবিম মাবিকে নেয় লখনউ সুপার জায়ান্টস। ৫০ লক্ষ বেস প্রাইজ থেকে ১২ গুণ বেশি দরে বিক্রি হলেন কেকেআরের প্রাক্তনী।